চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরে রসুনের দাম বেড়েছে ১৩০ থেকে ১৫০ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাজারে রসুনের বড় বড় গাছা, দাম বেড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজের ঝাঁজ এবার লেগেছে রসুনে। এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা প্রতি কেজি রসুনের দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। আর দেশি রসুনের কেজিতে বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। রসুনের পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের আদা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান, হাতিরপুল বাজার ঘুরে দামের এই চিত্র দেখা গেছে।

এসব বাজারে আমদানি করা চায়না রসুন কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে এখন তা বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ থেকে ২২০ টাকা দরে। কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়ে দেশি রসুন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। আর নতুন রসুন (কাঁচা) বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, অধিকাংশ রসুন ও আদা আসে চীন থেকে। কিন্তু এখন চীনে করোনা ভাইরাসের কারণে আমদানি বন্ধ রয়েছে। তাই দাম বাড়ছে। সামনে আরো বাড়তে পারে বলে তাদের ধারণা।

তবে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মসলা জাতীয় এই পণ্যটির দাম বেড়েছে যে তার প্রমাণ সরকারি বিপণন সংস্থা টিসিবির বাজার দরের তথ্যেও পাওয়া গেছে।

সংস্থাটির ওয়েব সাইটের তথ্যানুযায়ী, আমদানি করা রসুন ১৮০ থেকে ২২০ টাকা আর দেশি রসুন ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক মাস আগেও আমদানি করা রসুনের দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা আর দেশি রসুনের দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। আর ঠিক এক বছর আগে দাম ছিল আরো অনেক কম। ওই সময় দেশি রসুন ৫০ থেকে ৭০ টাকা আর আমদানি করা রসুনের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা। এই হিসাবে বছরের ব্যবধানে রসুনের দাম বেড়েছে গড়ে প্রায় ১৮০ শতাংশ।

রসুনের সঙ্গে বাড়তি রয়েছে সব ধরনের আদার দামও। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি আদার দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে দেশি আদা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা, চায়না আদা ১৮০ থেকে ১৯০ টাকা, দেশি নতুন আদা ১৯০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিকেজি দেশি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা, মিশরের পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা, বার্মার পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা এবং চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

আদা-রসুনের দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের ব্যবসায়ী মাঈন উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমাদের আদা-রসুনের বড় অংশটা আসে চীন থেকে। তবে করোনা ভাইরাসের কারণে চীন থেকে আমদানি বন্ধ রয়েছে। এ কারণে দাম বাড়তি।

সরবরাহ কমে গেলে দাম আরো বাড়তে পারে বলে জানান তিনি।

বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন: রমজানে যেন নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম না বাড়ে সেজন্য আমাদের একটা কৌশলপত্র তৈরি করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tags: আদাপেঁয়াজরসুন
Previous Post

টেস্টের মতো খেলেও সেই পুরনো রোগেই কাতর

Next Post

বইমেলায় মাহতাব হোসেনের ‘নগরে সমুদ্র’

Next Post
বইমেলায় মাহতাব হোসেনের 'নগরে সমুদ্র' বইয়ের প্রচ্ছদ ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় মাহতাব হোসেনের 'নগরে সমুদ্র'

ঢাবি ফোরাম যশোরের বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যবিপ্রবিতে ‘ঢাবি ফোরাম যশোর’ এর বার্ষিক মিলনমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT