চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবিতে ‘ঢাবি ফোরাম যশোর’ এর বার্ষিক মিলনমেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2020
in শিক্ষা
A A
ঢাবি ফোরাম যশোরের বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণাঢ্য শোভাযাত্রা, শীতের পিঠাপুলির আয়োজন ও মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোরের দ্বিতীয় বার্ষিক মিলনমেলা।

শুক্রবার দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রাঙ্গণে।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর বাড়ি যশোর জেলায় এবং যশোরের প্রশাসন, বিভিন্ন ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে ছিলো বর্ণাঢ্য এই আয়োজন।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের স্ত্রী সন্তানরাও এ আয়োজনে অংশ নেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দীর্ঘদিনের বন্ধু, হলের সতীর্থ, বড় ভাই ও ছোট ভাইদের পেয়ে আনন্দঘন পরিবেশে এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। সকাল সাড়ে ৯টায় যশোর শহর এবং বেলা ১১টায় যবিপ্রবি ক্যাম্পাসে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপরে বাচ্চাদের খেলাধুলা, একসাথে দুপুরের খাবার গ্রহণ, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত সবাইকে স্বাগত জানান ঢাবি ফোরাম, যশোরের আহ্বায়ক ও অতিরিক্ত চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট মো: আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলাম, সদস্য সচিব ও সরকারি এম এম কলেজের প্রভাষক মো: শাহজাহান কবীরসহ কমিটির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে যোগ দেন যশোরের পুলিশ সুপার মো: আশরাফ হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক ড. সাইবুর রহমান মেল্যা, সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, ড. শিরিন নিগার, ঢাবি ফোরামের সদস্য এ টি এম কামরুল হাসান, আহসান ফারুক, আব্দুল কাদের, শামসুল আলম, ড. আব্দুর রউফ, মো: মোজাম্মেল হোসেন, মো: আব্দুর রাজ্জাক, মো: আব্দুর রহিম, মো: আতিয়ার রহমান প্রমুখ।

Tags: ঢাবিমিলনমেলাযবিপ্রবি
Previous Post

বইমেলায় মাহতাব হোসেনের ‘নগরে সমুদ্র’

Next Post

ভোটারদের কেন্দ্রে না আসা কি রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা?

Next Post
নির্বাচনী আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটারদের কেন্দ্রে না আসা কি রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা?

উপনির্বাচনে আওয়ামী লীগের ফরম বিক্রি শুরু আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT