চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার চেয়ে বেশি আয় তাদের!

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:40 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী ও তার বন্ধুদের আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময়ে রুপালি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন চিত্রনায়িকা মুনমুন,ময়ূরী, পলি, ঝুমকা, মেঘা, শাপলাসহ আরো অনেকে। তাদের রাজত্বের সময়কে চলচ্চিত্রে চিহ্নিত করা হয় ‘অশ্লীলতার যুগ’ বলে। ২০০৬ পরবর্তী সময়ে চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে আসায় নিজেদের অবস্থান হারিয়ে ফেলেন তারা। চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে হয়। ব্যক্তিগত জীবন নিয়ে দুয়েকজন খবরে এলেও বেশির ভাগেরই খবর নেই। কী করছেন তারা?

চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে এলে ওইসব নায়িকারা ‘আখের’ গুছিয়ে চলচ্চিত্র থেকে নিজেদের গুটিয়ে নেন। খোঁজ নিয়ে জানা গেছে, তাদের কেউ প্রবাসী হয়েছেন, কেউ হয়েছেন সংসারী। তবে মুনমুন-ময়ূরী অভিনয় থেকে দূরে থাকলেও স্টেজ শো এবং সার্কাসের মঞ্চে এখনো দর্শক মাতিয়ে যাচ্ছেন! আর সেখান থেকে যা আয় করছেন তা সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়!

মুুনমুন-ময়ূরীর এক ঘনিষ্ঠজনের বরাতে জানা গেছে, রমযান মাস ব্যতীত বাকি ১১ মাসই স্টেজ শো, সার্কাসের মঞ্চে পারফর্ম করায় তুমুল ব্যস্ত থাকেন মুনমুন-ময়ূরী। দেশের নামী সার্কাস পার্টির মধ্যে গ্রেট রওশন, লায়ন, অলিম্পিক, নিউ স্টার, রাজমনি, সাধনা-এসব সার্কাস পার্টির মালিকরাই নিয়মিত যোগাযোগ রেখে শো করান মুনমুন-ময়ূরীদের দিয়ে। ওই সব সার্কাসের মঞ্চে দাপটের সঙ্গে কাজ করছেন তারা। গ্রাম-গঞ্জে মুনমুন-ময়ূরীদের নামেই মুহূর্তে সব টিকেট শেষ হয়ে যায়! তাদের আগমনের খবরে লোকে লোকারণ্য হয়ে যায় ওই সব সার্কাস অনুষ্ঠান!

গ্রেট রওশন সার্কাসের কর্ণধার আততাব মিয়াঁ চ্যানেল আই অনলাইনকে জানান, সার্কাসে প্রতিদিন ৩টি শো থাকে। তিন শোতেই একবার মঞ্চে উঠেন মুনমুন-ময়ূরী। যাতায়াত, থাকা-খাওয়া বাদে প্রতি অনুষ্ঠান থেকে প্রায় ৫০ হাজার টাকা করে পারিশ্রমিক নেন তারা। দুদিনে চুক্তি থাকে এক লাখ টাকা। তিনি বলেন, মাসের ২০-২৫ দিনই কোনো না কোনো সার্কাস অথবা স্টেজে শো থাকে তাদের। মুনমুন-ময়ূরী যে সার্কাস পার্টিতে থাকেন সেখানে লোকসানের কোনো প্রশ্নই আসে না। মানুষের কাছে তাদের চাহিদা ব্যাপক।

জানা যায়, স্টেজে ময়ূরী জুটি বাঁধেন রানা নামে এক মিউজিক ভিডিওর মডেলের সঙ্গে। মুনমুন পারফর্ম করেন তার স্বামী রোবেনের সঙ্গে। এছাড়া মেঘা পারফর্ম করেন সংগ্রাম নামে একজন চলচ্চিত্র অভিনেতার সঙ্গে।

এছাড়াও প্রতিমাসে একাধিকবার শো করেন চিত্রনায়িকা রত্না, জেসমিন প্রমুখ। তবে সারাদেশে সার্কাস-স্টেজ শো নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে নাসরিন ও শ্রাবণ খানের। তারা সার্কাস-স্টেজ শো’র অঘোষিত ‘কিং-কুইন’। কয়েক বছরে জুটি বেঁধে শতাধিক সার্কাস পার্টি ও হাজার স্টেজ শো মাতিয়েছেন তারা।

কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন শ্রাবণ খান। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, বছরের প্রায় ১১ মাসই ব্যস্ততা থাকে স্টেজ অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকেন নাসরিন। স্টেজে আমাদের জুটির রসায়নই অন্যরকম। এতো পরিমাণে শো’র প্রস্তাব আসে সিডিউল মেলাতে সমস্যায় পড়ে যাই। অনেক সময় আমি যেতে না পারলে মুনমুন, ময়ূরীসহ অন্য যারা আছে তাদের দেই। তাদেরও প্রচুর চাহিদা রয়েছে। মাসের বেশিরভাগ সময় তারা এ কাজে ব্যস্ত থাকেন। বলতে গেলে, প্রতিমাসে সিনেমায় কাজের চেয়ে এখানে কয়েকগুণ বেশি উপার্জন হয়।

এ ব্যাপারে মুনমুন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার অভিনীত অনেক সিনেমার মধ্যে বলার মতো ‘রাগী’ এবং ‘তোলপাড়’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ দুটি সিনেমা মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের উপর নির্ভর করছে আগামীতে আমি সিনেমা করবো কিনা! আর সিনেমার বাইরে নিয়মিত স্টেজ শো করছি। এটা আমার খুবই ভালো লাগে। মানুষ আমাকে টিকেট কেটে দেখতে আসে, আমি মঞ্চে উঠলে চিয়ার আপ শুরু করে। তখন আমার মধ্যে যে আমিত্ব আছে, সেটা জেগে ওঠে। মনে হয় আমি অনেক কিছু। মানুষ দূর থেকে কষ্ট করে টাকা দিয়ে আমাকে দেখতে আসছে। খুব গর্ববোধ করি তখন।

আরেক নায়িকা ময়ূরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে চাননি। তারই একজন ঘনিষ্ঠ নাম প্রকাশ না করার শর্তে জানান, ২৮ জানুয়ারি ময়ূরী শো করেছেন পঞ্চগড়ে। ময়ূরীর ভাই থাকেন লন্ডন। বছরে দুবার সেখানে তিনি ঘুুরে আসেন। থাকেন ২০ দিনের মতো। দেশে তার মূল পেশাই সার্কাস পার্টি ও স্টেজে শো করা। তিনি পুরোপুরি সচ্ছল।

Tags: অশ্লীল যুগঅশ্লীল সিনেমানাসরিনময়ূরীমুনমুনশ্রাবণ শাহসার্কাস
Previous Post

মেসি-আবিদালের ‘রণক্ষেত্রে’ এবার আলবার আগমন

Next Post

বঙ্গবন্ধুর ছবি উল্টো করে ধারণ ও প্রকাশের দায়ে ৬ জন অভিযুক্ত

Next Post
নাগরিক ও মিডিয়া হাউসের জন্য নোটিশ বোর্ড, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ছবি উল্টো করে ধারণ ও প্রকাশের দায়ে ৬ জন অভিযুক্ত

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাসে, তাসকিনের ঝড়ের সঙ্গে তিন সেঞ্চুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিকে তিন সেঞ্চুরি, অন্যদিকে তাসকিন ঝড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT