চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-আবিদালের ‘রণক্ষেত্রে’ এবার আলবার আগমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল মেসি ফুটবল ম্যাচে আনন্দিত ও উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে লিওনেল মেসির ‘বাগযুদ্ধ’ থামিয়ে দেয়ার দাবি করেছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। যুদ্ধ আপাতত থামলেও রেশ যে কাটেনি প্রমাণ হয়ে এলেন জর্ডি আলবা। বার্সা ডিফেন্ডার বুঝিয়ে দিয়েছেন, আবিদালের বক্তব্যে ভেতরে ভেতরে ফুঁসছেন মেসির অন্য সতীর্থরাও!

কিছুদিন আগে দায়ারিও স্পোর্টকে এক সাক্ষাৎকারে ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর ও সাবেক খেলোয়াড় আবিদাল বলেছিলেন, গত মাসে বরখাস্ত হওয়া কোচ আর্নেস্টো ভালভার্দের ট্রেনিং সেশনে ঠিকমতো অনুশীলন করতেন না বা নিজেদের সেরাটা দিতেন না কোনো কোনো খেলোয়াড়।

সেই কথা কানে আসার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন মেসি। সাক্ষাৎকার প্রকাশের মাত্র ৮৭ মিনিটের মাথায় আবিদালকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘যারা উপরের পদে দায়িত্বে আছেন তাদের নিজেদের দায়িত্বগুলো ভালো করে জেনে নেয়া উচিত। এরচেয়েও বড় কথা সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিও ভালো করে জানা। যারা এ ধরনের কথা বলেন তাদের উচিত নামগুলো সামনে আনা। যদি তা না করেন, তাহলে তাদের গুজবে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, যার কোনটিই সত্যি নয়।’

এরপর নিজ উদ্যোগে আবিদালের সঙ্গে মেসির সমঝোতা করিয়ে দেন বার্সা সভাপতি বার্তেমেউ। তারপরও বিতর্কের রেশ খানিকটা রয়েই গেছে, মাঠের খেলাতেও পড়েছে প্রভাব। বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে কোপা ডেল রের কোয়ার্টার থেকেই বিদায় নিয়েছে বার্সা।

স্পোর্টস ডিরেক্টর আর অধিনায়কের তিক্ত বিতর্ক সঙ্গে মাঠের খেলায় হার, থমথমে পরিস্থিতির মাঝে আবার নতুন করে আগুন জ্বালালেন আলবা। বৃহস্পতিবার রাতে ম্যাচ শেষে আবিদালের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন এই লেফটব্যাক।

‘যা কাদা ছোড়ার তা ক্লাবই ছুড়েছে, আমাদের আর বাড়তি করে একে অপরের উপর কাদা ছোড়াছুড়ি করতে হয় না।’

‘আবিদাল নিজেও একজন খেলোয়াড় ছিলেন। তাকে সমর্থকরা খুবই ভালোবাসে। এ কারণেই তার জানা উচিত যে ড্রেসিংরুমে কী হয় আর খেলোয়াড়রা কী পরিস্থিতির মধ্যে যায়!’

Tags: জর্ডি আলবাবার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

ছোট ছোট ইনিংসগুলো শেষ বড় বড় আক্ষেপ জমিয়ে

Next Post

সিনেমার চেয়ে বেশি আয় তাদের!

Next Post
বাংলাদেশি অভিনেত্রী ও তার বন্ধুদের আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার চেয়ে বেশি আয় তাদের!

নাগরিক ও মিডিয়া হাউসের জন্য নোটিশ বোর্ড, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ছবি উল্টো করে ধারণ ও প্রকাশের দায়ে ৬ জন অভিযুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT