চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2020
in শিক্ষা
A A
এসএসসি পরীক্ষার জন্য ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আগামীকাল সোমবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তা পেছানো হয়।

৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে এসএসসির ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ডগুলোতে পরীক্ষা পরিচালনার প্রস্তুতি প্রায় শেষ ।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত চলবে। ৮ মার্চের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নিতে বলা হয়েছে।

৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।

চলতি বছর ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কমেছে সাড়ে ৮৭ হাজার। গত বছরের থেকে চলতি বছর ৪৬ হাজার ৭৮জন ছাত্র ও ৪১ হাজার ৪৭৬ জন ছাত্রী কমেছে।

জানা গেছে, ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী চলতি বছরের এসএসসি, ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী দাখিল এবং ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে।

চলতি বছর ৭ লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র ও ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এ বছর ছাত্রদের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী এসএসসি পরীক্ষা দেবে। ১৭ হাজার ৪৮২ টি স্কুল থেকে এসব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেবে।

দাখিল পরীক্ষায় ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন শিক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৩৪ হাজার ১৩৮ জন আর ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। ৯ হাজার ১১০টি মাদরাসা থেকে এসব শিক্ষার্থী দাখিল পরীক্ষা দেবে। দাখিলে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ১২ হাজার ৯৭৮ জন।

এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন। এদের মধ্যে ৯৮ হাজার ৩০৭ জন আর ছাত্রী ৩২ হাজার ৯৭৮ জন। ২ হাজার ২৯২ টি কারিগরি প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে।

Tags: এসএসসিএসএসসি পরীক্ষা
Previous Post

গোলের পর গোল করে চলেছেন রোনালদো

Next Post

কোবি ব্রায়ান্টের চুরি যাওয়া জার্সি ফিরে এলো তার স্কুলে

Next Post
ব্রায়ান্টের জার্সি প্রদর্শনীতে, চুরি হওয়া জার্সি ফিরে এসেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোবি ব্রায়ান্টের চুরি যাওয়া জার্সি ফিরে এলো তার স্কুলে

বার্সেলোনা খেলোয়াড় মেসি ও ফাতি একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-ফাতি জমল জুটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT