চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোবি ব্রায়ান্টের চুরি যাওয়া জার্সি ফিরে এলো তার স্কুলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2020
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ব্রায়ান্টের জার্সি প্রদর্শনীতে, চুরি হওয়া জার্সি ফিরে এসেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোবি ব্রায়ান্ট স্কুল জীবনে শেষ ম্যাচটা খেলেছিলেন ৩৩ নাম্বার জার্সি পরে। পরে সেটি দান করে দেন যেখান থেকে বেড়ে ওঠা সেই লোয়ার মেরিওন হাইস্কুলে। ২০১৭ সালে চুরি যায় জার্সিটি। একটানা দুবছর লাপাত্তা থাকার পর আবারও সেই স্কুলেই ফিরে এসেছে জার্সি। হারিয়ে যাওয়া জার্সিটা আবারও উন্মোচন করে নিহত বাস্কেটবল কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছে কোবির বিদ্যালয়। তার নামে নামকরণ করা হয়েছে স্কুলের জিমনেশিয়ামটিও।

গত রোববার ক্যালিফোর্নিয়ার অদূরে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন কোবি ব্রায়ান্ট এবং তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা। সঙ্গে নিহত হন কপ্টারে থাকা আরও সাতজন। লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়ন ও দুইবার অলিম্পিকে জয়ী মহাতারকার শোক এখনো কাঁদাচ্ছে ক্রীড়াবিশ্বকে।

স্কুলে নিজের শেষ ম্যাচটি খেলার পর কোবির জার্সির ঠাই হয়েছিল লোয়ার মেরিওন হাইস্কুলে। সেখান থেকেই চুরি যায়। পরে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একসময় জানা যায়, জার্সিটি পাচার হয়ে গিয়েছে চীনে। সেখানে সেটি কিনে নেন কোবির ভক্ত চাইনিজ এক ব্যবসায়ী।

কোবির অকাল মৃত্যুর পর চুরি যাওয়া জার্সি ফিলাডেলফিয়ায় ফিরিয়ে দিয়েছেন ওই ভক্ত। আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সেরে শনিবার নতুন করে উন্মোচোন করা হয় সেটি। একইসঙ্গে ব্রায়ান্টের নামে নামকরণ করা হয় স্কুলের জিমেরও। ১৬০০ মানুষ একসঙ্গে শরীরচর্চা করতে পারেন এই জিমে।

‘এক ঠিক সময়ে জার্সিটি ফিরে এসেছে। এমন শোকের সময়ে অনেকেই জার্সিটি দেখতে চাইতো। এটি হারিয়ে যাওয়া ছিল আমাদের জন্য কষ্টের। আমরা অনেকটা সময় অপেক্ষা করেছিলাম এর জন্য। আমরা জানতাম কোথায় ছিল জার্সিটা। অবশেষে তা ফিরে এসেছে।’ এমনই বলেছেন লোয়ার মেরিওন হাইস্কুলের বাস্কেটবল কোচ।

কোবির প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি স্কুলটির অধ্যক্ষও, ‘কোবির জন্য আমাদের স্কুলটি সারাবিশ্বে পরিচিতি পেয়েছে। সারাবিশ্বে খ্যাতি পরও সে ছিল আমাদের কাছে আপনজনের মতো। সে আমাদের সঙ্গে দেখা করতো। আমাদের জিমটাকে নতুন করে গড়তে সে-ই সবচেয়ে বেশি সাহায্য করেছে। সে ছিল আমাদের সবচেয়ে বড় সমর্থক।’

Tags: কোবি ব্রায়ান্টলিড স্পোর্টস
Previous Post

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার

Next Post

মেসি-ফাতি জমল জুটি

Next Post
বার্সেলোনা খেলোয়াড় মেসি ও ফাতি একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-ফাতি জমল জুটি

এসএসসি

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT