চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়া ধর্ষণ: ফাঁসি রদের আবেদন করতে ব্যস্ত এক আসামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 30, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাম থেকে: পবন গুপ্ত, বিনয় শর্মা, মুকেশ সিং ও অক্ষয় ঠাকুর সিং

১ ফেব্রুয়ারি ফাঁসি রদের আবেদন করে এবার দিল্লি আদালতের দ্বারস্থ হল নির্ভয়া মামলার অন্য এক আসামি। ভারতের দিল্লির পাতিয়ালা আদালতে ওই আবেদন জানিয়েছে দিল্লি গণধর্ষণ কাণ্ডের অন্যতম অপরাধী অক্ষয় সিং।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি যেন লুকোচুরি খেলতে ব্যস্ত ফাঁসির কাষ্ঠে না পৌঁছানোর জন্য। কৌশলে ফাঁসির দিন পিছাতে চাইছে তারা। মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার চেষ্টায় মেতেছে আসামিরা। তবে এর আগে ভারতীয় সুপ্রিম কোর্টে কিউরিটিভ পিটিশন দায়ের করেছে অক্ষয় সিং। সে বিষয়ে বৃহস্পতিবার সেই মামলার শুনানি হবে।

এদিকে আরেক অপরাধী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে তার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে বুধবার।

এর আগে রামনাথ কোবিন্দের কাছে ক্ষমাভিক্ষার আবেদন করে মুকেশ শর্মাও, কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করেন কোবিন্দ। এদিকে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে করুণার আবেদনে বলেছে যে জেলে থাকাকালীন তাকে তীব্র মানসিক হয়রানির শিকার হতে হয়েছে। বিনয় রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছে যে, রাষ্ট্রপতি একটি উপযুক্ত সময় দিলে তার সামনে উপস্থিত হয়ে মৌখিকভাবে গোটা বিষয়টি বোঝানোর সুযোগ পাবেন তার আইনজীবী।

আমি এই করুণার আবেদন করছি এই আশা নিয়ে যে আপনি আমার জীবনের গল্প শুনবেন। ২০১২ সালের ডিসেম্বরের ওই ভয়াবহ দিনের ঘটনা কীভাবে আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল তা বলার এই আমার শেষ সুযোগ। আমি আপনাকে সব বলতে চাই, যাতে মৃত্যুই আমার একমাত্র শাস্তি হওয়া উচিত কিনা তা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, বিনয় শর্মার আবেদনের কথা সংবাদ সংস্থা পিটিআই এভাবেই তুলে ধরেছে।

ক্রমাগত ফাঁসি কার্যকরের দিন পিছনোয় সমালোচনার মুখে পড়েছে দেশের আইনি ব্যবস্থা। সমাজকর্মী থেকে নির্ভয়ার পরিবারের সদস্যরা এই বিষয়গুলোকে আসামিদের ‘মৃত্যুদণ্ড পিছনোর কৌশল’ বলে মন্তব্য করেছেন। নির্ভয়ার মা আশা দেবীর মন্তব্য, সময় নষ্ট করতে এসব করছে অপরাধীরা।

Tags: নির্ভয়া ধর্ষণফাঁসি
Previous Post

মুখ খুললেন শোকে পাথর কোবে ব্রায়ান্টের স্ত্রী

Next Post

জয়ের গানে মুগ্ধ সবাই

Next Post
শিশু ছেলে মাইক্রোফোন হাতে, বড় নারী হাসছে, উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের গানে মুগ্ধ সবাই

সম্মেলনের নামে ঢাকায় সন্ত্রাসী এনে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT