চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে ভালো’

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:41 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2020
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ এম্বাসির অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ অন্য যে কোন সময়ের তুলনায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

গতকাল সৌদি আরবে নিযুক্ত শ্রীলংকা ও আফগান রাষ্ট্রদূতকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেয়া এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গোলাম মসীহ বলেন: ‘বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ব্যাপক বিনিয়োগ করছেন বাংলাদেশে। নতুন বিনিয়োগে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ নিতে কোন সমস্যা নেই অগ্রাধিকার ভিত্তিতে শিল্পে সংযোগ দেয়া হচ্ছে। কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের শিল্পকে সম্প্রসারিত করতে ইপিজেডসহ বিভিন্ন খাতে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ‘

বিনিয়োগের ক্ষেত্রে অপার সম্ভাবনাময় দেশ বাংলাদেশ মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন: ‘অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে উৎপাদন খরচ অনেক কম। সরকারের ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন অন্য অনেক দেশের কাছে অনুকরণীয়।’

আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক ক্ষেত্রে শ্রীলংকার রাষ্ট্রদূত মোহাম্মদ আজমি তাসনিম ও আফগানিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ জালাল করিমের অকুন্ঠ সমর্থনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত গোলাম মসীহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবে অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন। বিগত দিনের মত ভবিষ্যতেও বিভিন্ন ইস্যুতে দেশ দুটির সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে রিয়াদ ডিপ্লোমেটিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত সাঈদ বামাখরমা, কসোভোর রাষ্ট্রদূত লুল জিম মেকুকে, মরিশাসের রাষ্ট্রদূত শওকত আলীসহ সৌদি আরবে অবস্থিত ২৭ টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: পরিবেশবাংলাদেশবিনিয়োগরাষ্ট্রদূতসৌদি আরব
Previous Post

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’য় জেরুজালেম হবে ইসরায়েলের

Next Post

চারদিনে ২ কোটি আয় করে রেকর্ড গড়লো সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’

Next Post
দ্বিতীয় পুরুষ সিনেমার পোস্টার যেখানে দুই মুখের মুখোমুখি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিনে ২ কোটি আয় করে রেকর্ড গড়লো সৃজিতের 'দ্বিতীয় পুরুষ'

Electron microscope image of virus particles in black and white. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস প্রতিরোধে তৈরি হলো আরেক ভাইরাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT