চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়া ধর্ষণকারীদের ফাঁসি দেবে যে জল্লাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 25, জানুয়ারি 2020
in আন্তর্জাতিক
A A
নির্ভয়া ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ছবি, আদালত ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নির্ভয়া কাণ্ডে দণ্ডিতদের গলায় পরানো হবে ফাঁসির দড়ি। সেজন্য তিহার জেলে শুরু হয়েছে ফাঁসির প্রস্তুতি। তবে ফাঁসি কার্যকর করার জন্য এরই মধ্যে প্রস্তুত ভারতের উত্তর প্রদেশের জল্লাদ পবন কুমার।

উত্তর প্রদেশের মেরুতের বাসিন্দা জল্লাদ পবন কুমার জানালেন, ২০১২ সালে নির্ভয়া ধর্ষণ মামলার আসামিদের প্রতি কোনো সহানভূতি অনুভব করছি না। যাদের মৃত্যদণ্ড দেওয়া হচ্ছে তারা পশুর মতো, মানুষের মতো নয়।

৫৪ বছর বয়সী পবন আরও জানালেন, তারা নিষ্ঠুর মানুষ এবং সে কারণেই তারা তাদের জীবন হারাতে চলেছে।

তবে জেল সূত্রের জানিয়েছেন, তারা চারজনই নাকি এ বিষয়ে নির্বিকার। প্রশ্নের উত্তর দেওয়ার কোনও ইচ্ছাই যেন তাদের মধ্যে নেই।

নির্ভয়া হত্যাকাণ্ডে চার অভিযুক্তের ফাঁসির দিন প্রথমে ঘোষণা হয়েছিল ২২ জানুয়ারি। কিন্তু দোষীরা আলাদা আলাদা করে প্রথমে রায় সংশোধনের আর্জি, তারপরে ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার কৌশল নেওয়ায় তা পিছিয়ে যায়। নতুন ফাঁসির দিন ধার্য হয় ১ ফেব্রুয়ারি।

নির্ভয়া হত্যাকাণ্ডে দোষী বিনয় শর্মা ও মুকেশ কুমারের রায় সংশোধনের আর্জি খারিজ হলেও, পবন গুপ্ত ও অক্ষয়কুমার সিংহ এখনও সেই আর্জি জানায়নি। ফলে তাদের এখনও সেই আর্জি জানানোর সুযোগ রয়ে গিয়েছে।

যেহেতু অপরাধ চারজনেই একসঙ্গে করেছে, তাই আদালতের রায় মেনে তাদের একসঙ্গেই ফাঁসি দিতে হবে। ফলে যদি একজনের আবেদন বিচারাধীন থাকে, তাহলে বাকি তিনজনেরও ফাঁসি আটকে যাবে।

আইন অনুযায়ী, শেষ পর্যন্ত সকলের প্রাণভিক্ষার আবেদন খারিজ হলেও আবেদন খারিজ ও ফাঁসির মধ্যে অন্তত ১৪ দিনের ব্যবধান থাকতে হবে। ফলে ফাঁসি ১ ফেব্রুয়ারিই হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

শনিবার দিল্লির কোর্ট জানিয়ে দিয়েছে, এই ধর্ষণ মামলায় মৃত্যু পরোয়ানার বিরুদ্ধে আসামীর প্রাণভিক্ষা এবং আইনজীবীর কোন যুক্তি এবং সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) আবেদন নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে।

অতিরিক্ত দায়রা জজ অজয় কুমার জৈন জানিয়েছেন, এরই মধ্যে ধর্ষণ মামলার আসামীদের বিরুদ্ধে আইনজীবী সংশ্লিষ্ট কাগজপত্র, ছবি, ডায়েরি এবং পেইন্টিং জমা দিয়েছে তিহার জেলে।

দিল্লি পুলিশের পক্ষে হাজির হয়ে সরকারি আইনজীবী আদালতকে বলেছিলেন, এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সমস্ত প্রাসঙ্গিক দলিল তিহার জেল কর্তৃপক্ষ দেয়া হয়েছে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের নির্ভয়াকে ধর্ষণ ও ভয়াবহ নির্যাতন করেছিল ছয় অভিযুক্ত। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যায় নির্ভয়া। অভিযুক্ত ৬ জনকেই পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীনই তিহাড় জেলে আত্মহত্যা করেন রাম সিংহ।

অন্য অভিযুক্ত অপরাধের সময় ছিল নাবালক। জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে সর্বোচ্চ তিন বছর হোমে রেখে সংশোধনের নির্দেশ দেয়। সেই সাজার মেয়াদ শেষে ছাড়াও পেয়ে গিয়েছে তখনকার সেই নাবালক।

Tags: দিল্লি হাইকোর্টনির্ভয়া ধর্ষণ
Previous Post

টাঙ্গাইলে মন্দির রক্ষায় মানববন্ধন

Next Post

আগের ম্যাচের রানটাও করতে পারল না বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, প্রতিপক্ষের বল মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের ম্যাচের রানটাও করতে পারল না বাংলাদেশ

তথ্যমন্ত্রী মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় মানতে বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় অবশ্যই মানতে হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT