চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের ম্যাচের রানটাও করতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 25, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, প্রতিপক্ষের বল মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচের মতোই ধীরগতিতে এগিয়ে চলা তামিম ইকবাল খোলস খুললেন ইনিংসের ১৬তম ওভারে। লেগস্পিনার শাদাব খানকে তিন চার মেরে তুলে নিলেন ১৪ রান। ওই ওভারেই ফিফটি ছোঁয়া টাইগার ওপেনার রানআউট হয়ে ফেরার আগে খেলে যান ৫৩ বলে ৬৫ রানের ইনিংস। তারপরও সিরিজ বাঁচানোর ম্যাচে দেড়শ পর্যন্ত যেতে পারেনি বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রান করে ৫ উইকেটে হেরেছিল সফরকারীরা। সিরিজে টিকে থাকার ম্যাচ আগের সংগ্রহটাও ছুঁতে পারেনি টাইগাররা।

তামিম ছাড়া দুইঅঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আফিফ হোসেন (২১) ও মাহমুদউল্লাহ (১২)। তামিমের লড়াকু ইনিংসটিতে ছিল সাতটি চার ও একটি ছয়ের মার।

আগের ম্যাচের মতোই মন্থর উইকেট ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হল কিনা সেটি জানতে পাকিস্তানের ইনিংস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও বড় সংগ্রহ গড়তে না পারার পেছনে ব্যাটসম্যানদের দায়ই বেশি।

তামিমের ওপেনিং পার্টনার নাঈম শেখ ফিরে যান দ্বিতীয় ওভারেই। পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি তুলে নেন এ বাঁহাতির উইকেট। গোল্ডেন ডাক পিছিয়ে দেয় বাংলাদেশকে। দলীয় সংগ্রহ তখন ৫ রান।

ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল মাতিয়ে জাতীয় দলে ফেরা মেহেদী হাসান শুরু করেছিলেন দুর্দান্ত। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমকে ছক্কা মেরে দিয়েছিলেন দারুণ কিছুর আভাস। কিন্তু থেমে যেতে হয় দ্রুতই। মোহাম্মদ হাসনাইনের স্লো-বাউন্সারে পুল করতে গেলে ব্যাটের কানায় লেগে বল উঠে যায় আকাশে। সহজ ক্যাচ লুফে নেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৯ রানে থামে ইনিংস।

২২ রানে ২ উইকেট হারালে চাপ বাড়ে তামিমের উপর। এ ওপেনার সময়ের দাবি মেটান ঝুঁকিহীন ব্যাটিং করে। তামিম একপ্রান্ত আগলে রাখলেও উইকেট পড়ে নিয়মিত বিরতিতে।

লিটন দাস ১৪ বল খরচ করে সাজঘরে ফেরেন ৮ রান করে। শাদাবের বলে এলবিডব্লিউন হন তিনি। রিভিউ নিয়ে দেখেন বল লেগস্টাম্প হাওয়া দিয়ে বেরিয়ে যেত। কিন্ত আম্পায়ার্স কলে কাটা পড়েন লিটন। বাংলাদেশের সংগ্রহ তখন ৭.৫ ওভারে ৪১ রান।

আফিফ হোসেনের সঙ্গে তামিমের চতুর্থ উইকেট জুটি জমে ওঠে দারুণ। ৪৫ রানের জুটি ভাঙে আফিফ আউট হলে। এ বাঁহাতি ২০ বলে একটি করে চার-ছক্কায় করেন ২১ রান।

অধিনায়ক মাহমুদউল্লাহ ১২ বলে করেন ১২ রান। সৌম্য সরকার ৫ বলে ৫ ও আমিনুল ইসলাম ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

Tags: তামিমনাঈমবাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

নির্ভয়া ধর্ষণকারীদের ফাঁসি দেবে যে জল্লাদ

Next Post

মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় অবশ্যই মানতে হবে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় মানতে বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় অবশ্যই মানতে হবে: তথ্যমন্ত্রী

একটি দম্পতি বসে আছেন, হাসছেন এবং একে অপরের সাথে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT