চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডের নেতৃত্বে ডি কক, প্লেসিস বিশ্রামে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 23, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা জয়ের পর একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে ধুঁকছে সাউথ আফ্রিকা। তাদের দীর্ঘ দুঃসময়ের শুরু ইংলিশদের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের পর সেই আসরের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেই নেমে পড়তে হবে ওয়ানডেতে। তার আগে সাদা বলের লড়াইয়ে প্রোটিয়াদের নেতৃত্ব ভার বর্তাল কুইন্টন ডি ককের উপর।

নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বিশ্রাম পেয়েছেন। বিশ্রামে থাকবেন পেসার কাগিসো রাবাদাও। ২৭ বছর বয়সী বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি ককের দলে ফেরানো হয়েছে লুনগি এনগিদি ও টেম্বা বাভুমাকে।

অভিষেকের অপেক্ষায় থাকা এক ঝাঁক ক্রিকেটারকে স্কোয়াডে ডেকেছে সাউথ আফ্রিকা। পেসার লুথো শিপাম্লা, ডেথ-ওভার বোলিং স্পেশালিস্ট খ্যাত সিসান্দা মাগালা, বাঁহাতি স্পিনার বিজর্ন ফরটুইন, ওপেনিং ব্যাটসম্যান জানেমান মালান, উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাইল ভের্রেইনেদের অভিষেক হয়ে যেতে পারে আসন্ন সিরিজে।

ঘরোয়া লিগে কেপটাউন ব্লিটজকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে ডি ককের। গত সেপ্টেম্বরে ডু প্লেসিসকে সরিয়ে টি-টুয়েন্টিতে তার নেতৃত্বেই ভারতে খেলে গেছে প্রোটিয়ারা। বহু আগে থেকেই অবশ্য তাকে ভবিষ্যতের অধিনায়ক করে গড়ে তুলেছে দেশটি।

২০১২ সালে ওয়ানডেতে অভিষেকের পর দুর্দান্ত সময় কেটেছে ডি ককের। ১১৫ ম্যাচে পাঁচ হাজার ছুঁইছুঁই রান, সাথে ৪৫.০১ গড়ে ১৪ সেঞ্চুরি ও ২৪ ফিফটি আছে নামের পাশে।

ইংল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার তিন ওয়ানডের সিরিজ মাঠে গড়াবে ৪ ফেব্রুয়ারি। পরের দুই ম্যাচ ৭ ও ৯ তারিখে। এখন চলছে চার টেস্টের সিরিজ, তিন ম্যাচ পর ২-১এ এগিয়ে সফরকারীরা। শেষে তিন টি-টুয়েন্টির সিরিজ খেলবে দুদল।

সাউথ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), রিজা হেনড্রিক্স, টেম্বা বাভুমা, রেসি ফর ডার ডুসেন, ডেভিড মিলার, জন-জন স্মুটস, আন্দিলে ফেলুকোয়ও, লুথো শিপাম্লা, লুনগি এনগিদি, তাবরেইজ শামসি, সিসান্দা মাগালা, বিজর্ন ফরটুইন, বিউরান হেনড্রিক্স, জানেমান মালান, কাইল ভের্রেইনে।

Tags: ডি ককডু প্লেসিসলিড স্পোর্টসসাউথ আফ্রিকা-ইংল্যান্ড
Previous Post

মাটির মসজিদ ‘গ্রেট মস্ক অব জেনি’

Next Post

গ্রামীণ অর্থনীতি বাঁচলে শহরও বাঁচবে: সৈয়দ মাহবুবুর রহমান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ অর্থনীতি বাঁচলে শহরও বাঁচবে: সৈয়দ মাহবুবুর রহমান

বিভিন্ন স্ট্রিট ড্যান্সাররা একটি ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব কারণে সাড়া ফেলতে পারে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT