চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে সাড়া ফেলতে পারে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 23, জানুয়ারি 2020
in বিনোদন
A A
বিভিন্ন স্ট্রিট ড্যান্সাররা একটি ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালেই মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রেমো ডিসুজা’র ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি সহ আরো অনেকেই।

বর্তমানে ছবিটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন ছবির পুরো টিম। তবে ছবিটি দর্শকদের কাছে কতোটা প্রসংশিত হবে এবং বক্স অফিসে আয়ের দিক থেকে কতোটা সফল হবে সেটিই এখন দেখার বিষয়। এরইমধ্যে ছবির সফলতার পেছনে বেশকিছু কারণের উল্লেখ করেছেন সিনেবিশ্লেষকরা:

ফ্র্যাঞ্জাইজি: 
ইতোপূর্বেই আমরা লক্ষ্য করেছি বলিউডে ফ্র্যাঞ্জাইজির ছবিগুলো বরাবরই বেশ জনপ্রিয় হয়। যার চাক্ষুস প্রমাণ মিলেছে রোহিত শেঠির ‘গোলমাল’ ফ্র্যাঞ্জাইজি থেকে। এছাড়াও আরো অনেক সিনেমা রয়েছে যেগুলোর বক্স অফিসও মাত করেছে। ফলে ধারণা করা হচ্ছে, নাচ নিয়ে রেমো পরিচালিত বাকি দুই সিনেমার মত এটিও দর্শকদের মন জয় করবে।

বরুণ ও শ্রদ্ধার জুটি:
‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার মাধ্যমে দ্বিতীয় বারের মত পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। এর আগে ড্যান্স নিয়ে নির্মিত সিনেমা ‘এবিসিডি ২’ তেও এই জুটিকে এক সাথে দেখা গিয়েছিল। যা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়।

ড্যান্স কেন্দ্রিক সিনেমা:
ড্যান্স নিয়ে সিনেমা নির্মাণের ক্ষেত্রে বরাবরই বেশ জনপ্রিয় পরিচালক ও ড্যান্স মাস্টার রেমো ডিসুজা। ছবির ট্রেলারটিতে যদিও শুধুমাত্র আইসবার্গের ট্রিপ দেখানো হয়েছে। তবে সূত্রের মাধ্যমে জানা গেছে, ছবিতে নাচের এমন স্টেপ দেখানো হবে যা আগে কখনো কেউ দেখেনি। একই সাথে কিছু থ্রিডি সেলুলয়েডে প্রকাশিত হবে, যা সবাইকে মুগ্ধ করবে।

দেশপ্রেম: 
শুধু ড্যান্স কেন্দ্রিক ছবি নয় ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। এতে ফুটিয়ে তোলা হবে দেশপ্রেমও। কারণ ছবিতে দেখানো হবে ভারত এবং পাকিস্তানের দুই নাচের দলকে।

মুক্তির তারিখ:
ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে যাচ্ছে রেমো ডিসুজা পরিচালিত ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। সাপ্তাহিক ছুটিতে মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমা বক্স-অফিসে হিট হয়েছে। সেদিক থেকে ভাবলে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ও হিটের কাতারে নাম লেখাতে পারে।

Tags: নোরা ফাতেহিবরুণ ধাওয়ানশ্রদ্ধা কাপুর
Previous Post

গ্রামীণ অর্থনীতি বাঁচলে শহরও বাঁচবে: সৈয়দ মাহবুবুর রহমান

Next Post

প্রবাসীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির আবেদন আহ্বান

Next Post
ওয়ার্ল্ড অনার্স ক্লাসরুম বোর্ড বাংলাদেশের সরকারী লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির আবেদন আহ্বান

আইসিজে আদালত, বিচারক ও আইনজীবীরা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমার এড়াতে পারে না, বিচার চলবে: আইসিজে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT