চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের ‘পথ হারিয়ে পথে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 17, জানুয়ারি 2020
in শিল্প সাহিত্য
A A
বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের নতুন বই ‘পথ হারিয়ে পথে’. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলা-২০২০ এ প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের উপন্যাস- ‘পথ হারিয়ে পথে’।

উপন্যাসটির প্রকাশক খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এটি লেখকের ষষ্ঠ উপন্যাস।

‘‘শুনশান দুপুর। শীত ফুরিয়ে আসছে। ফাগুনের আগুন দেখা না দিলেও তাতানো রোদের ঝাঁঝ খানিকটা জানান দিচ্ছে। শীত যাই যাই করেও ভোর রাতে উঁকি দেয় জানালা গলিয়ে। দিনে আবার উল্টোটা। ঝাঁ চকমকে রোদ জানিয়ে দেয় লিলুয়া বাতাস আসছে। আজকের রোদটা সম্ভবত যুবতী রোদ। তাতানো আগুন না থাকলেও তেজ ঘরের ভিতর থেকেই আঁচ পাচ্ছে বনলতা। উত্তরের জানালার পর্দাটা দুলছে হালকা বাতাসে। আর সেই ফাঁক গলে ঝলমলে আকাশটা দেখতে মন্দ লাগছেনা। চায়ের কাপটা গুনে গুনে একশো বার ঘোরানো শেষে থামল বনলতা। আশালতা পাশের ঘরে এখনো ঘুমাচ্ছে। একবার গিয়ে দেখে আসা দরকার। ঢাকার যে অবস্থা। মশা-মাছি একবার শরীরে ছুঁয়ে দিলে আর রক্ষা নেই। এমনিতেই বিপদের অন্ত নেই বনলতার। বুনো লতার মতই আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছে এখানে ওখানে। জীবন সংগ্রামে পথ হারিয়ে বার বার খুঁজে নিচ্ছে পথের ঠিকানা।’’- এভাবেই প্রবহমান স্রোতের মত এগিয়ে চলে উপন্যাসের চরিত্র বনলতার জীবন। এগিয়ে চলে উপন্যাসও। পথ হারিয়ে পথের কাহিনী মূলত সমকালীন সমাজে একলা-মা বা সিঙ্গেল মাদারদের কষ্টগাঁথা, স্বপ্ন দেখা ও বেঁচে থাকার লড়াইকে উপজীব্য করে এগিয়ে যায়।

রকিবুল ইসলাম মুকুল কথাসাহিত্যে মানব জীবনের বহুমাত্রিক রূপের সন্ধান করে থাকেন। তিনি মূলত সহজ শব্দ ও ছোট ছোট বাক্যে ছন্দময় গতিতে তার সাহিত্যকে গতিময় করেন। তার উপন্যাসে বাস্তবতা এবং মানুষের স্বপ্নময় নিজস্ব ভুবনের দ্বৈরথকে একীভূত করে পাঠকদের নিজস্ব একটি ভুবনে নিয়ে যান। বাংলাদেশ থেকে যুদ্ধশিশুর নামে ইউরোপে পাচার হওয়া শিশুদের কাহিনী নিয়ে তার উপন্যাস- দোলনচাঁপার ঘ্রাণ ব্যাপক আলোচিত ও পাঠক সমাদৃত হয়।

রকিবুল ইসলাম মুকুল সায়েন্স ফ্যান্টাসিও লিখে থাকেন। বোবা, মাইক্রোপিপ, ব্ল্যাক নাইট, সেন্টমার্টিনে টিনা, কিশোর সায়েন্স ফ্যান্টাসি মৃত্যুপুরী টাইটান ও স্কুল ট্রিপে নাসা অভিযান এগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

এবারের বইমেলায় ‘পথ হারিয়ে পথে’ই লেখকের একমাত্র প্রকাশিত বই।

অনিন্দ্য প্রকাশের স্বপ্রকাশক আফজাল হোসেন জানান: রকিবুল ইসলাম মুকুল উপন্যাসে বহুমাত্রিক জীবনবোধ ও সাবলীল গল্প তুলে আনেন। মানুষের জীবনের চলমান ঘটনাগুলি খুঁঁটিনাটি ব্যবচ্ছেদ করে তিনি সেগুলো পাঠকের কাছে উপস্থাপন করে গল্প বলার ধরণে উপন্যাসের পটভূমিতে পাঠককে টেনে নিয়ে যান। আশা করি এবারের উপন্যাসটি পাঠককে শেষ পর্যন্ত টেনে রাখবে। আমরা এটাও আশা করি যে পাঠকরা বই কিনবেন এবং এবারের অমর একুশে বইমেলা হবে পাঠক-লেখক ও প্রকাশকদের মিলনমেলা।

Tags: অমর একুশে গ্রন্থমেলাএকুশে বইমেলাএকুশে বইমেলা-২০২০বইমেলা ২০২০রকিবুল ইসলাম মুকুল
Previous Post

বিপিএলে কার ব্যাটে কয়টি ছক্কা

Next Post

শিরোপায় চোখ রেখে আগে বোলিংয়ে মুশফিকরা

Next Post
দুই ক্রিকেটার ট্রফি হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপায় চোখ রেখে আগে বোলিংয়ে মুশফিকরা

আফগানিস্তানের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, বাংলাদেশি ক্রিকেটাররা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের বিশ্বকাপ স্বপ্নে শুরুতেই আফগান ধাক্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT