চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপায় চোখ রেখে আগে বোলিংয়ে মুশফিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 17, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার ট্রফি হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা মহারণ মাঠে গড়িয়েছে। আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবারের ফাইনালে যে দলই জিতুক, বিপিএল দেখা পাবে নতুন চ্যাম্পিয়নের। সঙ্গে মিলবে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের সপ্তম আসর চলছে। ২০১২ সালে যাত্রা করে গত আসর পর্যন্ত ছয়বারে তিনটি ভিন্নভিন্ন দল ট্রফি উঁচিয়ে ধরেছে। টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ঢাকা, কুমিল্লা ও রংপুরের বাইরে কোনো দল শিরোপা জিততে পারেনি এখনও।

মুশফিক আগে কখনও ফাইনাল পর্যন্ত যেতে পারেননি। এবারই প্রথম ট্রফির মঞ্চে নামলেন। তার দল খুলনা জিতলে তো নতুন চ্যাম্পিয়ন বিপিএল দেখবেই, প্রতিপক্ষ রাসেলের দল রাজশাহী জিতলেও একই। সঙ্গে মুশফিক বা রাসেল জিতলে আরেকটি নতুনও দেখবে বিপিএল। মাশরাফী-সাকিব-ইমরুলের পর নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক পাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

মাশরাফী শিরোপা উঁচিয়ে ধরেছেন চারবার। সাকিব-ইমরুল একবার করে।

মুশফিকের সামনে আছে আরও হাতছানি। খুলনা টাইগার্সের অধিনায়ক শুক্রবার রাজশাহীর বিপক্ষে আর মাত্র ৭টা রান করতে পারলেই পেছনে ফেলবেন তামিম ইকবালকে।

বিপিএলে এক আসরে দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান তামিমের। ২০১৬ সালে চতুর্থ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে ৪৭৬ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। বঙ্গবন্ধু বিপিএলে ফাইনালে নামার আগে মুশফিকুর রহিমের রান ৪৭০।

Tags: ইমরুলখুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকরুশোলিড স্পোর্টস
Previous Post

বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের ‘পথ হারিয়ে পথে’

Next Post

প্রোটিয়াদের বিশ্বকাপ স্বপ্নে শুরুতেই আফগান ধাক্কা

Next Post
আফগানিস্তানের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, বাংলাদেশি ক্রিকেটাররা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের বিশ্বকাপ স্বপ্নে শুরুতেই আফগান ধাক্কা

পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT