চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ ঘরে ‘পুরনো’ অস্ট্রেলিয়ার দাপট দেখল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 14, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে ২৫৬ রানের লক্ষ্য এখন আর তেমন চ্যালেঞ্জ নয়। যদি প্রতিপক্ষ দলটা হয় ভারত, আর খেলাটা হয় তাদেরই মাঠে, তাহলে খানিকটা কঠিন তো অবশ্যই। একাদশে আবার একঝাঁক বৈচিত্র্যময় বোলার। পাল্টে যাওয়া অস্ট্রেলিয়ার কাছে সেসব অবশ্য পাত্তাই পেল না। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে ১০ উইকেট ও ৭৪ বল অক্ষত রেখেই দাপুটে জয়ে সিরিজ শুরু করেছে অজিরা।

একটা বছর ছিলেন না স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার, তাতে যেন বেড়িয়ে পড়েছিল অজিদের পারফরম্যান্সের কঙ্কাল! দুজনে ফিরতেই সবকিছু ভোজবাজির মতো পাল্টে গেছে। বিশ্বকাপ, অ্যাশেজে তা দেখেছে বিশ্ব। এবার মুম্বাইয়ে সেই পুরনো অজিদের পেশি শক্তিটা টের পেল ভারতও!

মঙ্গলবার দিনটা যে ভারতের হতে যাচ্ছে না সেটা বোঝা গেছে স্বাগতিকদের ব্যাটিং দেখেই। বড় সংগ্রহের জন্য সাধারণত যার দিকে চেয়ে থাকে দলটি, সেই রোহিত শর্মা ফিরলেন আগেভাগেই, পঞ্চম ওভারে ১০ রান করে মিচেল স্টার্কের শিকার তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য লোকেশ রাহুলকে নিয়ে শেখর ধাওয়ান ভুলিয়ে দিচ্ছিলেন রোহিতের রান না পাওয়ার ব্যথা। দুজনে তোলেন ১২১ রান। ফিফটির দেখা পান ধাওয়ান।

ফিফটি পেতে পারতেন রাহুলও, ২৮তম ওভারে ৪৭ রান করা ডানহাতি এ ব্যাটসম্যানকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার অ্যাস্টন অ্যাগার। পরের ওভারে পেসার প্যাট কামিন্সের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন ৭৪ রান করা ধাওয়ানও।

ধাওয়ান-রাহুল ফিরতেই স্বাগতিকদের চেপে ধরেন স্টার্ক, কামিন্সরা। চাপ থেকে বের হতে পারেননি বিরাট কোহলিও। ১৬ রান করে লেগস্পিনার অ্যাডাম জাম্পার বলে ফিরতি ক্যাচ দিয়েছেন অধিনায়ক। বাকিদের ছোট ছোট ইনিংসের পর নির্ধারিত ওভারের ৫ বল আগে ২৫৫ রানে অলআউট তারা।

৫৬ রানে ৩ উইকেট পেয়েছেন স্টার্ক। ২টি করে উইকেট নিয়েছেন অন্য দুই পেসার কামিন্স ও কেন রিচার্ডসন।

জবাব দিতে নেমে ভারতীয় বোলারদের পাত্তাই দেননি ওয়ার্নার-ফিঞ্চ। প্রতিপক্ষের দন্তহীন বোলিং দুমড়ে পাল্লা দিয়ে রান তুলেছেন দুজনে। ওয়ানডে ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো আড়াইশ রানের বেশি তাড়া করতে যেয়ে ১০ উইকেটে জয় তুলে নেয় অজিরা।

ওয়ার্নার-ফিঞ্চের ২৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি এখন ভারতের মাটিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটিও।

১১২ বলে ১২৮ রান তুলে ম্যাচ সেরা ওয়ার্নার। ১৭ চারের সঙ্গে ৩ ছক্কা এসেছে বাঁহাতি ওপেনারের থেকে। ফিফটি পাওয়ার আগে অবশ্য একবার আউট হয়েছিলেন, শার্দুল ঠাকুরের বলে কট বিহাইন্ডের আবেদনে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে গেছেন। পরে আর সুযোগ দেননি প্রতিপক্ষকে। তুলেছেন ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি।

অধিনায়কত্ব আর ব্যাটিং দিয়ে ম্যাচ সেরা হতে পারতেন ফিঞ্চও। অজি অধিনায়ক অপরাজিত থাকেন ১১৪ বলে ১১০ রানের ইনিংস খেলে। ১৩ চারের সঙ্গে ২ ছক্কার মার ছিল তার ব্যাটে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

৬ শতাংশ সুদে আমানত পেলে তবেই ৯ শতাংশে ঋণ

Next Post

এমন কঠোর শাস্তিই তাদের প্রাপ্য

Next Post

এমন কঠোর শাস্তিই তাদের প্রাপ্য

জবি প্রক্টর পিএইচডি ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ম মেনেই জবি প্রক্টরের পিএইচডি অর্জন: জবি ভিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT