চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন কঠোর শাস্তিই তাদের প্রাপ্য

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:27 অপরাহ্ন 14, জানুয়ারি 2020
in সম্পাদকীয়
A A

প্রশ্নফাঁস ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেয়া অপরাধীদের প্রতি কঠিন ও কঠোর অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নানা সময়ে অসদুপায় অবলম্বন ও জালিয়াতির সঙ্গে জড়িত বিভিন্ন বিভাগের ৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়টির শৃঙ্খলা পরিষদ।

কিছুদিন আগেও আমরা দেখেছি এই ধরনের জালিয়াতির ঘটনায় আরও ১৫ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে ঢাবি কর্তৃপক্ষ। সব মিলিয়ে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ৭৮ জন। এর আগে গত বছরের জুনে ঢাবি’র ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশীট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ – সিআইডি। যাদের ৮৭ জনই ছিলেন ঢাবি শিক্ষার্থী। যাদের সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বা শাস্তির সুপারিশ করা হয়েছে।

শুধু প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতির অপরাধে নয়, ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের কথা আজকে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না – তা জানতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এর বাইরে হাজি মুহম্মদ মুহসীন হলে অস্ত্রসহ আটক ৪ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এতো সংখ্যক শিক্ষার্থীকে শাস্তির এই পদক্ষেপের অর্থ হচ্ছে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কর্তৃপক্ষের কঠোর মনোভাবের বহি:প্রকাশ। তাদের প্রতি বার্তা, অপরাধ করে কেউ পার পাবে না। এতে কোনো সন্দেহ নেই – জাতির সবচেয়ে গর্বিত প্রতিষ্ঠানের কাছ থেকে দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপই আশা করে। আর এ জন্যই ঢাবি কর্তৃৃপক্ষের এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। নানাভাবে সমর্থন করেছেন।

আমরা জানি, ২০১৬ সালের ভর্তি পরীক্ষায় সেই জালিয়াতির আগে কোনো রকম বিতর্ক ছাড়াই ঢাবি কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করে এসেছে। যেখানে মেধাবীরা তাদের যোগ্যতার ভিত্তিতে স্থান করে নিয়েছে। মূলত ঢাবির দীর্ঘ বছরের অর্জিত সম্মান-মর্যাদাকে এক দল অর্থলোভী, কুচক্রী প্রশ্নের মুখে ফেলেছিল। আর দুঃখজনকভাবে তাতে যুক্ত ছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানটিরই বেশ কিছু নীতিভ্রষ্ট শিক্ষার্থী।

শৃঙ্খলা পরিষদ আজ যে সিদ্ধান্ত নিয়েছে তা নিশ্চিতভাবেই বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এই শাস্তি অনুমোদন দিলে তা চূড়ান্ত রূপ লাভ করবে। আমরা মনে করি, ওই সব অর্থলোভী, কুচক্রী ও নীতিভ্রষ্টদের এই শাস্তিই প্রাপ্য ছিল। কেননা তাদের অপরাধের কোনো ক্ষমা থাকতে পারে না।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিপ্রশ্ন ফাঁসপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁস
Previous Post

নিজ ঘরে ‘পুরনো’ অস্ট্রেলিয়ার দাপট দেখল ভারত

Next Post

নিয়ম মেনেই জবি প্রক্টরের পিএইচডি অর্জন: জবি ভিসি

Next Post
জবি প্রক্টর পিএইচডি ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ম মেনেই জবি প্রক্টরের পিএইচডি অর্জন: জবি ভিসি

ধর্ষকের 'ক্রসফায়ার' দাবি সংসদে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT