চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার প্রত্যয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 12, জানুয়ারি 2020
in বিনোদন
A A
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও প্রশিক্ষকরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ্য সম্মান ও যোগ্য সম্মানী প্রাপ্তির লক্ষ্যকে সামনে রেখে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে যুক্ত সহকারি পরিচালকদের সংগঠন টেলিভিশন এ্যাসিসটেন্ট ডিরেক্টর’স অর্গানাইজেশন অব বাংলাদেশ (ট্যাডোব) এর পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয়পত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু। বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এবং ট্যাডোবের সাবেক আহ্বায়ক ও ডিরেক্টরস গিল্ডের সদস্য ফিরোজ খান।

এসময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, সবচেয়ে বড় সাফল্য সংগঠিত হওয়া। যেটা আপনারা পেরেছেন। এখন শুধু সামনে এগিয়ে যাওয়া। মনে রাখবেন, সহকারি পরিচালক একজন হাইলি ক্রিয়েটিভ পারসন। তাই নিজেদেরকে সেভাবেই প্রস্তুত করতে হবে। আশা রাখি, আপনারা সেটা পারবেন।

তিনি বলেন, একটা ধারাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখেন সহকারি পরিচালকরা। যেমন, সুভাষ দত্তকে বাঁচিয়ে রেখেছেন তার এ্যাসিসটেন্টরা।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি বলেন, প্রিপ্রোডাকশন থেকে চ্যানেলে মাস্টার জমা দেয়া পর্যন্ত একজন সহকারি পরিচালক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই এ কথা অস্বীকার করার উপায় নেই যে, আপনারা আমাদেরই অংশ। আমার বিপদে আপনি আছেন, আপনার বিপদে আমি ও ডিরেক্টরস গিল্ড আছে। এগিয়ে যান, সবার জন্য শুভকামনা।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, এ্যাসিসটেন্ট ডিরেক্টররা ডিরেক্টরদের সন্তান। তারা কাজকে সুন্দর ও সহজ করে তোলেন। ডিরেক্টরদের কাজের প্রেশার কমিয়ে দেন। এ কারণে তাদের ভূমিকাকে অকপটে স্বীকার করতে হবে।

তিনি বলেন, যারা এখনো ট্যাডোবের সদস্য হননি অথচ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদের অবশ্যই এই সংগঠনের ছায়াতলে আসতে হবে। কারণ এটা একটা পরিবার। একজনের বিপদে-আপদে আরেকজন পাশে দাঁড়াতে পারবে। ডিরেক্টরস গিল্ড অতীতেও ট্যাডোবের পাশে ছিল, আছে এবং থাকবে।

ট্যাডোবের সাবেক আহ্বায়ক ও ডিরেক্টরস গিল্ডের সদস্য ফিরোজ খান বলেন, এটা আমার প্রাণের সংগঠন। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই শুরু থেকেই সঙ্গে আছি। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আজ আমরা এখানে আসতে পেরেছি। একারণে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।

তিনি বলেন, আজ সংগঠনের পরিচয়পত্র বিতরণ করা হলো। বিষয়টি সত্যিই আনন্দের। অনেক ভালো লাগছে। এখন আমাদের উচিত সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া। সংগঠন এগিয়ে যাচ্ছে, যাবে। থামবে না।

ট্যাডোবের সহ-সভাপতি মনসুর আলী বাবলুর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জীবন রায়।

এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন, এ আর আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব রানা, সাংগঠনিক সম্পাদক শ্যামল শিশির, অর্থ সম্পাদক সজীব মাহমুদ, দপ্তর সম্পাদক সফিউল বি জিতু, শিক্ষা ও গবেষণা সম্পাদক এস এ সুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এইচ রাসেল, আইন ও কল্যাণ সম্পাদক ফজলুল সেলিম, কার্যনিবাহী সদস্য ফয়সাল আহমেদ, শাহরিয়ার কবির, দ্বীন ইসলাম সম্রাট, মিজানুর রহমান রাকিব, জবা ইসলাম, শাব্দিক শাহীনসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যাডোবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক গাজী (রাজ্জাক রাজ)।

পরিচয়পত্র বিতরণের আগে উপস্থিত সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে সহকারি পরিচালকরা নিজের কর্মের মাধ্যমে মিডিয়া ইন্ডাস্ট্রিকে সুশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে সামনে এগিয়ে নিতে পারে।

Tags: ইন্ডাস্ট্রিএস এ হক অলিকপরিচয়লিড বিনোদনসালাউদ্দিন লাভলু
Previous Post

অস্ট্রেলিয়ায় দাবানল: দুঃখপ্রকাশ করলেন স্কট মরিসন

Next Post

চলচ্চিত্র উৎসবে আনন্দ-বেদনার ‘শাটল ট্রেন’

Next Post

চলচ্চিত্র উৎসবে আনন্দ-বেদনার ‘শাটল ট্রেন’

এক নজরে প্লে-অফের প্রতিপক্ষ, সময়-সূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT