চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে প্লে-অফের প্রতিপক্ষ, সময়-সূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 12, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

একমাস আর ৪২ ম্যাচ, গ্রুপপর্বের লড়াই শেষে বঙ্গবন্ধু বিপিএল এখন প্লে-অফে। সোমবার শুরু হচ্ছে শিরোপার শেষ ধাপের লড়াই। ১৭ জানুয়ারি ট্রফির ফয়সালা।

সেরা চার দল কারা সেটি নিশ্চিত হয়ে গিয়েছিল শুক্রবারই। শনিবার ঠিক হয় কারা খেলবে এলিমিনেটরে, কারা কোয়ালিফায়ারে।

এবারের আসরে শীর্ষ তিন দলের পয়েন্ট সমান ১৬ করে। রানরেট গড়ে দিয়েছে পার্থক্য। খুলনা টাইগার্স টেবিলের এক নম্বরে। রানরেটে পিছিয়ে দুই ও তিনে যথাক্রমে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফের চতুর্থ দল ঢাকা প্লাটুন। মাশরাফীর দল ১৪ পয়েন্ট নিয়ে চারে।

টেবিলে সবচেয়ে বাজে অবস্থা গেছে সিলেট থান্ডারের। ১২ ম্যাচের গ্রুপপর্বে তারা জিততে পেরেছে সবে এক লড়াই। ২ পয়েন্ট নিয়ে সবার আগে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে থান্ডারদের।

পয়েন্টে পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। দুদলেরই পয়েন্ট ১০ করে। রানরেট পার্থক্য গড়ে দিয়েছে তাদের অবস্থানেও। যদিও বেশিকিছু ক্ষতি নেই, টুর্নামেন্ট শেষ হয়ে গেছে দুদলেরই।

জয়-পরাজয়ের সংখ্যা পার্থক্য গড়ে দিতে না পারলেও এই রানরেট আবার টেবিলের শীর্ষ দলগুলোর জন্য ভালোই গুরুত্বপূর্ণ ঠেকেছে। তিন দলের একই পয়েন্ট হওয়ার পরও রানরেটে শীর্ষ দুইয়ে খুলনা ও রাজশাহী। যারা খেলবে প্রথম কোয়ালিফায়ারে।

যেখানে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালের মঞ্চে। বাকি দলটির যে সুবিধা, হেরেও তাদের ছিটকে যেতে হবে না। তারা আরেকটি পরীক্ষার সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

প্রথম কোয়ালিফায়ারে খুলনা ও রাজশাহীর মধ্যকার হারা দলের পরীক্ষা দ্বিতীয় কোয়ালিফায়ারে হবে এলিমিনেটরে জিতে আসা দলের সঙ্গে। এলিমিনেটরে লড়বে ১৬ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে তিনে থাকা চট্টগ্রাম ও চারের ঢাকা।

চট্টগ্রাম ও ঢাকার মধ্যকার হারা দলের আসর শেষ হয়ে যাবে। জয়ী দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে পরীক্ষা দেবে প্রথম কোয়ালিফায়ারে হেরেও আরেকটি সুযোগ পাওয়া দলের বিপক্ষে। এই লড়াইয়ে জয়ী দলটি প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে ১৭ জানুয়ারি শিরোপার রোমাঞ্চে অবতীর্ণ হবে।

এক নজরে প্লে-অফের সময়-সূচি
এলিমিনেটর: ঢাকা-চট্টগ্রাম (১৩ জানুয়ারি, দুপুর ১.৩০মিনিট)
প্রথম কোয়ালিফায়ার: খুলনা-রাজশাহী (১৩ জানুয়ারি, সন্ধ্যা ৬.৩০মিনিট)

দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটরে জয়ী দল-প্রথম কোয়ালিফায়ারে হারা দল (১৫ জানুয়ারি, সন্ধ্যা ৬.৩০মিনিট)

ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল-দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (১৭ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

চলচ্চিত্র উৎসবে আনন্দ-বেদনার ‘শাটল ট্রেন’

Next Post

নির্বাচনে আ.লীগের নেতা-কর্মীদের আচরণবিধি খেয়াল রাখা হবে: কাদের

Next Post
ওবায়দুল কাদের-মোদিকে আমন্ত্রণ

নির্বাচনে আ.লীগের নেতা-কর্মীদের আচরণবিধি খেয়াল রাখা হবে: কাদের

বুধবারের পরে কমতে পারে শীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT