চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিম আল দীনের ‘সুন্দর কন্যা’ স্পর্শিয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 08, জানুয়ারি 2020
in বিনোদন
A A
নদীর পাশে বসে সুন্দরী তরুণী স্পর্শিয়া, সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিম আল দীন তার গানের কথায় যে দৃশ্যকল্প এঁকেছেন, স্পর্শিয়া যেন হুবুহু তেমনটাই করে দেখালেন ‘সুন্দরী কন্যা’র গানের চিত্রায়ণে!

হ্যাঁ। সম্প্রতি প্রকাশ পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা অর্চিতা স্পর্শিয়া অভিনীত সিনেমা ‘কাঠবিড়ালী’র গান। গানের শিরোনাম ‘সুন্দরী কন্যা’। প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের কথায় গানটির সুর করেছেন ইউসুফ হাসান অর্ক এবং সংগীতায়োজন ইমন চৌধুরীর।

যে গানে কণ্ঠ দিয়েছেন বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল। আর এই গানের চিত্রায়নে দেখা গেছে চঞ্চল চপলা অর্চিতা স্পর্শিয়াকে। গানটি অনলাইনে মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসিত হচ্ছেন স্পর্শিয়া।

গানটির দৃশ্য ধারণ হয়েছে পাবনায়। সেখানকার গ্রামীণ পরিবেশ, মাঠ, নদী, শস্য ক্ষেতের সঙ্গে বেড়ে ওঠা একজন তরুণীর চাঞ্চল্য ও কিশোরিপনা ফুটে উঠেছে গান ভিডিওতে।

নিরেট গ্রামীণ পরিবেশনা গানের কথা, সুর ও দৃশ্যধারণ একেবারে মন ছুঁয়েছে। এ গানের মাধ্যমে প্রায় ৮ বছর পর কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল। তিনি জানান, ‘কাঠবিড়ালী’র আগে তিনি হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন।

গানটি চিলেকোঠা ফিল্মস, জাজ মাল্টিমিডিয়া ও এম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। ধাপে ধাপে চিত্রায়নের পর এবার মুক্তি পাচ্ছে কাঠবিড়ালী। আগামী ১৭ জানুয়ারি বড় পরিসরে ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আবীর ও শাওন। কাঠবিড়ালী’র চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমান।

নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’ এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

Tags: ইমন চৌধুরীকাঠবিড়ালীলিড বিনোদনশফি মণ্ডলসংগীতসেলিম আল দীনস্পর্শিয়া
Previous Post

ধর্ষণ: বিচার যেন অবিচারের দৃষ্টান্ত না হয়

Next Post

ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যে নারী সমাবেশ

Next Post
ধর্ষণের বিরুদ্ধে নারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যে নারী সমাবেশ

পাম গাছের পাশে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অস্থির বিশ্ববাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT