চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যে নারী সমাবেশ

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
6:19 অপরাহ্ন 08, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ধর্ষণের বিরুদ্ধে নারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পাচঁটি ছাত্রী হলের শিক্ষার্থীদের সমন্বয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওই সমাবেশে রোকেয়া হল, শামসুন নাহার হল থেকে শুরু করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি নারী আবাসিক হলের শিক্ষার্থীরা অংশ নেন।

বুধবার বিকেলে ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে নারী সমাবেশ হয়। ওই সমাবেশ শেষে মোমবাতি প্রজ্জ্বলন ও মিছিল করা হয়েছে।

এই নারী সমাবেশে সংহতি জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন কাবেরি গায়েন, লেকচারার মার্জিয়া রহমান, সহযোগী অধ্যাপক কাজলী শেহেরীন ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।

এসময় সাদেকা হালিম বলেন: প্রতিদিন আমরা ধর্ষণের ঘটনা মিডিয়ায় দেখতে পাই। কিন্তু আমরা তার সুষ্ঠু বিচার পাই না। ধর্ষণের মত এ ন্যাক্কারজনক ঘটনার জন্য আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজের মনেভাব ও চলমান সংস্কৃতি সমানভাবে দায়ী।

ভুক্তভোগী শিক্ষার্থীর সাহসের প্রশংসা করে কাবেরী গায়েন বলেন: আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীর সাহসের প্রশংসা করতে হয়। তার সাহস, আত্মবিশ্বাস নারী সমাজের জন্য অনুেপ্রেরণা।নারীরা ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যে সমাবেশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন: আমাদের বিভক্ত হলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে যে কোন অপরাধের বিরুদ্ধে জাগতে হবে। অন্যথায় দাবি আদায় করা সম্ভব নয়।

আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কখনো একটি ধর্ষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয় উল্লেখ করে অধ্যাপক সামিনা লুৎফা বলেন: দেশে প্রতিদিন কোন না কোন জায়গায় ধর্ষণ হচ্ছে কিন্তু সেগুলো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কখনো একটি ধর্ষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। আমাদের সেই ছাত্রীর মত সকল ভুক্তভোগী নারী যদি ধর্ষকের শাস্তি চাইতো তাহলে ধর্ষকরা মাথাচড়া দিয়ে উঠতে পারত না।

নারী সমাবেশে কবি সুফিয়া কামাল হলের ভিপি তানজিমা সোমা ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

১। দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২| দেশের সব আদালতে নারী নিপীড়ন সেল গঠন করে ধর্ষনের মামলার বিচার সর্বোচ্চ ১ বছরের মধ্যে করতে হবে।

৩| টিএসসি থেকে সুফিয়া কামাল হল, গণতন্ত্র তোরণ থেকে সমাজকল্যাণ ইনস্টিটিউট পর্যন্ত ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা দিতে হবে।

৪| পুরো বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিজস্ব ইস্যু নিয়ে কনসাল্ট করার জন্য ৪/৫ জন মহিলা টিচার দিয়ে ফিমেল উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এরা প্রয়োজনে আইনি সহয়তা দিবে।

৫| বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যে কোন আইনি সহয়তার খরচ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।

৬। ক্যাম্পাস থেকে ভবঘুরে, নেশাখোর ও পাগলদের অপসারণ করতে হবে।

৭। ক্যাম্পাসের বাসের স্টপেজগুলোর নিরাপত্তা পুনর্বিবেচনা করা ও ছাত্রীদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।

৮। ইমার্জেন্সিতে অনাবাসিক ছাত্রীদের হলে অবস্থান করতে দিতে হবে।

এর আগে বুধবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে সন্তানতুল্য ছাত্রীর ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন: ধর্ষণের প্রচলিত আইন সংশোধন করা প্রয়োজন আছে বলে আমি মনে করি৷ শিশু ও নারী নির্যাতন আইনের সংস্কার প্রয়োজন। একজন ধর্ষকের সঙ্গে একজন রাজাকারের কোন তফাৎ নেই। যদি মানবতাবাদী অপরাধের জন্য একজন রাজাকারের ফাঁসি হয়, তাহলে ধর্ষকেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।প্রতিবাদী সমাবেশে বক্তারা ধর্ষকের সঙ্গে রাজাকারের তুলনা করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি আরও বলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন বিমানবন্দরের মতো ভিআইপি রোডে ধর্ষিত হন, তখন প্রশ্ন থেকেই যায় বাংলাদেশে ধর্ষকরা কি বৈধতা পেয়েছেন। বিশ্ব দরবারে আমাদের অপমানিত হতে হয় যখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। আমাদের নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ার জন্য আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা কাজ করে যাবে।

এছাড়াও রাজধানীর কুর্মিটলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এছাড়া ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সঙ্গে সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার থেকেই আন্দোলন করে আসছে ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র এবং সাংস্কৃতিক সংগঠনগুলো।

Tags: ঢাবি শিক্ষার্থী ধর্ষণধর্ষকধর্ষণমৃত্যুদণ্ড
Previous Post

সেলিম আল দীনের ‘সুন্দর কন্যা’ স্পর্শিয়া!

Next Post

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অস্থির বিশ্ববাজার

Next Post
পাম গাছের পাশে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অস্থির বিশ্ববাজার

প্রাচীন আজিমপুর কলোনির স্মৃতি বিজড়িত একটি পুরনো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতি-বিস্মৃতির আজিমপুর কলোনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT