চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বলের রোমাঞ্চে বেঁচে রইলো কুমিল্লার স্বপ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 31, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগের বলে দুই রান নিতে গিয়ে রান আউট হলেন ডেভিড মালান। শেষ স্বীকৃত ব্যাটসম্যানটিও ফিরলেন সাজঘরে। উইকেটে আফগান মুজিব উর রহমান। শেষ বলে জিততে চাই ৩ রান। লিয়াম প্লাঙ্কেট হয়তো ইয়র্কার করতে চেয়েছিলেন, বল পড়লো ফুলটস। মাত্রই উইকেট আসা মুজিব সেই বল অন সাইড দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে কুমিল্লা ওয়ারিয়র্সকে শেষ বলে এনে দিলেন রুদ্ধশ্বাস এক জয়!

শেষ চারে যেতে হলে এখন প্রতিটি ম্যাচেই জয় পাওয়া ছাড়া আর কোন বিকল্প খোলা নেই। কুমিল্লা ওয়ারিয়র্সের সামনে বেশ কঠিন এক সমীকরণ দাঁড়িয়ে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটি নিজেদের অষ্টম ম্যাচে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শেষ বলে এসে সফল। শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে  ২ উইকেটে হারিয়ে শেষ চারে নিজেদের জন্য খানিকটা জায়গা বাঁচিয়ে রাখলো ডেভিড মালানের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লেন্ডন সিমন্সের ফিফটিতে ভালোই সংগ্রহ দাঁড় করিয়েছিল চট্টগ্রাম, ৬ উইকেটে রান তুলেছিল ১৫৯। জবাবে প্রতিপক্ষের বিপক্ষে একাই যেন লড়লেন কুমিল্লা অধিনায়ক মালান। ৪ ছক্কা ও ৫ চারে তার ৫১ বলে ৭৪ রানের কল্যাণে অষ্টম ম্যাচে নিজেদের তৃতীয় জয় পায় কুমিল্লা।

মঙ্গলবার শুরুতে ব্যাট করা চট্টগ্রামের রানটা বড় হতে পারতো আরও। দুই ওপেনার সিমন্স ও জুনায়েদ সিদ্দিকী মিলে স্কোর বোর্ডে রান উঠান ১০৩।

দ্বাদশ ওভারে ৩৪ বলে ২ ছক্কা ও ৫ চারে ৫৪ করে সিমন্স ফেরার পরের ওভারেই ফিরে যান ৩৭ বলে ৪৫ করা জুনায়েদও। তাতেই থমকে যায় চট্টগ্রামের রানের চাকা। শেষদিকে ৪ ছক্কায় জিয়াউর রহমান ৩৪ রান যোগ করায় ভদ্রস্থ চেহারা পায় দলের ইনিংস।

চট্টগ্রামের মত না হলেও কুমিল্লার শুরুটাও খুব একটা খারাপ ছিল না। ৭০ রানে ৩ উইকেট পড়লেও ডেভিড মালান যতক্ষণ ছিলেন ম্যাচটা হেলে ছিল তাদের দিকেই। তবে অন্যপ্রান্তে দেশি-বিদেশী ব্যাটসম্যানরা যেভাবে এলেন-গেলেন আর বলের অপচয় করলেন তাতে কাজটা কঠিন হয়ে দাঁড়ায় কুমিল্লার জন্য। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৬ রানের।

লিয়াম প্লাঙ্কেটের করা শেষ ওভারে স্ট্রাইকে মালান থাকায় ভাবা হচ্ছিল ১৬রানও কঠিন কিছু না, কিন্তু মালান প্রথম বলে ১ রান নেয়ায় স্ট্রাইক পান আবু হায়দার রনি যিনি মূলত বোলার!

তবে পরপর দুই বলে চার-ছক্কায় দশ রান তুলে ম্যাচ হাতে নিয়ে আসেন আবু হায়দার রনি। চতুর্থ বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন মালানকে। ইংলিশ ব্যাটসম্যান অনসাইডে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন কিন্তু এক রান তুলতেই আউট। সমস্ত নাটক জমা হয় শেষ বলের জন্য। তবে মুজিবের চারে শেষ পর্যন্ত জয় হাতে এলো কুমিল্লার।

৮ ম্যাচে ৬ পয়েন্টে টেবিলের পাঁচে কুমিল্লা ওয়ারিয়র্স। শেষ চারে যেতে হলে বাকি চার ম্যাচে জয়টা খুব জরুরী দলটির জন্য। অন্যদিকে ৯ ম্যাচে ১২ পয়েন্টে এখনও টেবিলের শীর্ষে চট্টগ্রাম।

Tags: কুমিল্লা ওয়ারিয়র্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন

Next Post

আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Next Post

আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সাইফকে ‘ঠকবাজ’ বললেন কাজল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT