চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 31, ডিসেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকে পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ আর ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, এবারের পরীক্ষায় সারাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ হাজার ৪৭১ জন ডিআরভুক্ত হয়ে ৪ হাজার ১৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৯.৯০ শতাংশ। তার মধ্যে ২ হাজার ৪৭ জন ছাত্র এবং ১ হাজার ৭১০ জন ছাত্রী।

তিনি বলেন, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশী হলেও গড় পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। সর্বোচ্চ পাশের হার বিবেচনায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮ বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগের পাশের হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। নওগাঁ জেলায় পাশের হার সর্ব্বোচ্চ শতভাগ। মোট ৮৩ টি উপজেলায় শতভাগ ছাত্রছাত্রী পাশ করেছে।

এবার সমাপনীতে মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পাস করেছে। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ ৫৮৯ জন ছাত্রী।

অন্যদিকে ইবতেদায়ীতে এবার তিন লাখ চার হাজার ১৭৮ জন অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে এক লাখ ৫৭ হাজার ৯৩৬ জন। ছাত্র সংখ্যা এক লাখ ৫০ হাজার ৮৩৫ জন ও ছাত্রী এক লাখ ৪১ হাজার ৪০ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৫৬৮৫ জন এবং এক হাজার ১৯২ জন ছাত্রী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, অধিদফতরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির।

Tags: পিইসি পরীক্ষা
Previous Post

২০২০ সাল: প্রেক্ষাগৃহ মাতাতে পারে যেসব সিনেমা

Next Post

শেষ বলের রোমাঞ্চে বেঁচে রইলো কুমিল্লার স্বপ্ন

Next Post

শেষ বলের রোমাঞ্চে বেঁচে রইলো কুমিল্লার স্বপ্ন

আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT