চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাব-পিবিআই প্রধানসহ পদক পাচ্ছেন ১১৮ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 31, ডিসেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

২০২০ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত হয়েছেন ১১৮ জন। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুরস্কার হিসেবে চার ক্যাটেগরিতে মনোনীত পুলিশ সদস্যদের এ পদক দেওয়া হবে।

নতুন বছরের শুরুতেই ৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১১৮ জন সদস্য এসব পদক গ্রহন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে তাদের হাতে পদক তুলে দেওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একমাত্র কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ এবার পদকের জন্য মনোনীত হয়েছেন। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার, খুলনা রেঞ্জের ডিআইজি খ. মহিদ উদ্দিন ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা।

বছর জুড়ে ভালো কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ ও সাহসকিতাপূর্ণ কাজের জন্য চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। পদকের জন্য মনোনীত তালিকা অনুযায়ী ১১৮ জনের মধ্যে ১৪ জন বিপিএম-সাহসিকতা, ২৮ জন বিপিএম-সেবা, ২০ জন পিপিএম-সাহসিকতা ও ৫৬ জন পিপিএম-সেবা পদক পাচ্ছেন।

২০১৯ সালে ৩৪৯ জন পুলিশ সদস্যকে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছিল। গেল বছরের এতো বিপুল সংখ্যক বিপিএম-পিপিএম পদক ঘিরে খোদ পুলিশের মধ্যেই ব্যাপক সমালোচনা হয়। তবে এবার স্বাভাবিক বিবেচনাতেই পদকপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করেছেন সংশ্লিষ্টরা। যার ফলে এক বছরের ব্যবধানে পদকপ্রাপ্ত সদস্যের সংখ্যা কমে প্রায় এক তৃতীয়াংশে দাড়িয়েছে। দু-একটি বিশেষ ক্ষেত্র ছাড়া গত বছর যারা পদক পেয়েছেন এবার তাদেরকে তালিকার বাইরে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এবার পদক প্রাপ্তদের সংখ্যা একশ’র মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে পুলিশ সদর দফতরের অনুরোধে এ সংখ্যা কিছু বাড়িয়ে ১১৮ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অতিরিক্ত আইজিপি মঈনুর রেজা চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি তালিকা চূড়ান্ত করার কাজটি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, পদকের জন্য মনোনীতদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না। তবে শীঘ্রই গেজেট আকারে বিপিএম-পিপিএম-এ মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পুলিশের আরেকজন কর্মকর্তা।

এর আগে যথাক্রমে ২০১৮ সালে ১৮২ জন, ২০১৭ সালে ১৩২, ২০১৬ সালে ১২২, ২০১৫ সালে ৮৬ জন কর্মকর্তা বিপিএম- পিপিএম পদক পেয়েছেন।

গত বছর বিপিএম সাহসকিতার জন্য এককালীন এক লাখ টাকা ও প্রতি মাসে বেতনের সঙ্গে দেড় হাজার টাকা, বিপিএম সেবার জন্য এককালীন ৭৫ হাজার টাকা ও প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়া হয়।

এছাড়া, পিপিএম সাহসিকতার জন্য এককালীন ৭৫ হাজার টাকা ও প্রতিমাসে দেড় হাজার টাকা এবং পিপিএম সেবার জন্য এককালীন ৫০ হাজার টাকা ও প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়া হয়।

Tags: বাংলাদেশ পুলিশ
Previous Post

ওয়েবসাইট ও এসএমএসে যেভাবে জানা যাবে পিইসি-জেএসসি’র ফলাফল

Next Post

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০%, জিপিএ-৫ পেয়েছে ৭৮৪২৯ জন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০%, জিপিএ-৫ পেয়েছে ৭৮৪২৯ জন

ফ্যাসিবাদের বছর ২০১৯: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT