চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০%, জিপিএ-৫ পেয়েছে ৭৮৪২৯ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 31, ডিসেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার ৯টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের মিলিত পাসের হার ৮৭.৯০ শতাংশ। এর মধ্যে সাধারণ বোর্ডে পাসের হার ৮৭.৫৮ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৮৯.৭৭ শতাংশ।

গত বছর মোট পাসের হার ছিল ৮৫.৮৩ শতাংশ, যা এ বছর বেড়েছে ২.০৭ শতাংশ। এর মধ্যে গত বছরের তুলনায় পাসের হার সাধারণ শিক্ষা বোর্ডে ২.৩০% এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ০.৭৩% বেড়েছে।

সার্বিক ফলাফলে পাসের হার: ঢাকা বোর্ডে ৮২.৭২%, রাজশাহী বোর্ডে ৯৪.১০%, কুমিল্লা বোর্ডে ৮৮.৮০%, যশোর বোর্ডে ৯১.০৮%, চট্টগ্রাম বোর্ডে ৮২.৯৩%, বরিশাল বোর্ডে ৯৭.০৫%, সিলেট বোর্ডে ৯২.৭৯, দিনাজপুর বোর্ডে ৮৩.৯২%, ময়মনসিংহ বোর্ডে ৮৭.২১% এবং মাদ্রাসা বোর্ডে ৮৯.৭৭%।

এ বছর মোট জিপিএ ৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। শতভাগ পাস ৫ হাজার ২৪৩টি প্রতিষ্ঠানে, একটিও পাস নেই ৩৩টি প্রতিষ্ঠানে।

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হার ৯৫.৫৫%।

ওয়েবসাইট ও এসএমএসে যেভাবে জানা যাবে পিইসি-জেএসসি’র ফলাফল

৯টি সাধারণ শিক্ষা বোর্ড
অংশ নেয়া মোট পরীক্ষার্থী ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন, যা গত বছর ছিল ২২ লাখ ১৬ হাজার ৯৬১ জন। পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন, গত বছর পাস করেছিল ১৮ লাখ ৯০ হাজার ৫১৮ জন। অর্থাৎ বেড়েছে ৫৫ হাজার ২০০ জন।

এ বছর পাসের শতকরা হার ৮৭.৫৮, গত বছর যা ছিল ৮৫.২৮, বেড়েছে ২.৩০ শতাংশ।

৯ সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মােট ৭৬ হাজার ৭৪৭ জন, ২০১৮ সালে এটি ছিল ৬৬ হাজার ১০৮ জন, অর্থাৎ বেড়েছে ১০ হাজার ৬৩৯ জন।

শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ৪০০টি। গত বছর সংখ্যাটি ছিল ৩ হাজার ৪২টি। অন্যদিকে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪টি, যা গত বছর ছিল ২০টি। এবার মােট প্রতিষ্ঠানের সংখ্যা ২০ হাজান ১৮৫টি, গত বছর এ সংখ্যা ছিল ১৯ হাজার ৯৬১টি, বেড়েছে ২২৪টি।

মােট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২২৪টি, গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ১৪৫টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ড
অংশ নেয়া মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন, যা গত বছর ছিল ৩ লাখ ৮২ হাজার ২০৮ জন এ বছর কমেছে ১ হাজার ৭৪৬ জন। তবে পাসের সংখ্যা বেড়েছে ১ হাজার ২৪২ জন। এ বছর পাস করেছে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন, গত বছর করেছিল ৩ লাখ ৪০ হাজার ৩১১ জন।

পাসের হার ৮৯.৭৭ শতাংশ, গত বছর ছিল ৮৯.০৪ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার বেড়েছে ০.৭৩%।

জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৮২ জন, ২০১৮-তে ছিল ১ হাজার ৯৮৭ জন। এ বছর কমেছে ৩০৫ জন।

শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৮৪৩ টি, যা গত বছর ছিল ১ হাজার ৭১৭টি, বেড়েছে ১১৬টি। শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি, গত বছর ছিল ২৩টি।

মােট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৯০টি, গত বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ১১৭টি, কমেছে ২৭ টি। আর মােট কেন্দ্রের সংখ্যা ৭৫৮টি। এ বছরও সংখ্যাটি অপরিবর্তিত রয়েছে।

Tags: জেএসসিজেএসসি ও জেডিসিজেএসসি ও জেডিসি পরীক্ষা
Previous Post

র‌্যাব-পিবিআই প্রধানসহ পদক পাচ্ছেন ১১৮ জন

Next Post

ফ্যাসিবাদের বছর ২০১৯: মির্জা ফখরুল

Next Post

ফ্যাসিবাদের বছর ২০১৯: মির্জা ফখরুল

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT