চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ‘নিম্নমুখী’ নীতিমালায় শিক্ষক নিয়োগ

সুব্রত গাইন by সুব্রত গাইন
10:18 অপরাহ্ন 30, ডিসেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগে ‘নিম্নমুখী’ নীতিমালা দিয়ে শিক্ষক নিয়োগ চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের একাংশ।

সোমবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের পাশে ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে কর্মসূচিতে এ অভিযোগ করেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘দুর্নীতিবাজ’ উল্লেখ করে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন: দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালার মধ্যে অ্যাকাডেমিক যোগ্যতা ঊর্ধ্বমুখী তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা কেন নিম্নমুখী? কার স্বার্থে আগের যুগোপযোগী নিয়োগ নীতিমালার যোগ্যতা নিম্নে নিয়ে এসেছেন বর্তমান উপাচার্য। তিনি অযোগ্য মেয়ে-জামাইকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। অনেক যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অযোগ্যদের নিয়োগ দিয়েছেন।

তিনি আরও বলেন: একজন অযোগ্য শিক্ষক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হলে তারা যে ৩০ বা ৪০ বছরের মত শিক্ষকতা করেন। এই দীর্ঘ সময় শিক্ষকতার ফলে বিশ্ববিদ্যালয়ের মানকে অনেক নিম্নমানে নিয়ে আনবেন তারা। এমন একটি নিম্নমানের নীতিমালার জন্য অনেক অযোগ্য প্রার্থী নিয়োগ পাচ্ছে যা বিশ্ববিদ্যালয়ের মান সব দিক দিয়ে মান ক্ষুণ্ণ হচ্ছে।

এ সময় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতদিন দুর্নীতি হবে ততদিন আমরা আন্দোলন করবো। বর্তমান প্রশাসন নিম্নমানের নীতিমালা দিয়ে শিক্ষক নিয়োগের নামে পকেট ভারি করেছে। এমনভাবে দুর্নীতি ও স্বজনপ্রীতি চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আলী রেজার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক শাহরিয়ার জামান, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুজিবুল হক আজাদ খান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এম মিজানুর রহমান প্রমুখ।

Tags: শিক্ষক নিয়োগ
Previous Post

মঙ্গলবার পিইসি-জেএসসি-জেডিসির ফল প্রকাশ

Next Post

৬ ক্যাচ নিয়ে জাকের আলির রেকর্ড

Next Post

৬ ক্যাচ নিয়ে জাকের আলির রেকর্ড

ন্যু ক্যাম্প রাঙাতে আসছে মেসির ‘কার্বন কপি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT