চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে দশকের সেরা পাঁচ নারীকেন্দ্রিক সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 29, ডিসেম্বর 2019
in অন্যান্য
A A

বিশ্বের বেশিরভাগ চলচ্চিত্রই মূলত নায়কনির্ভর। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে চলচ্চিত্রের ধারা। আগে কালে-ভদ্রে দুয়েকটা নারীকেন্দ্রিক চলচ্চিত্র তৈরি হলেও এখন বেড়েছে এর সংখ্যা। বিশেষ করে বলিউডে গত এক দশকে তৈরি হয়েছে অনেক নারীকেন্দ্রিক ছবি। সেগুলোর অনেকগুলোই ব্যবসাসফল হয়েছে। এক নজরে দেখে নিন বলিউডে দশকের সেরা দশকের সেরা পাঁচ নারীকেন্দ্রিক সিনেমার তালিকা।

লিপস্টিক আন্ডার মাই বোরখা (২০১৭): অলঙ্কৃতা শ্রীবাস্তবের এই নারীকেন্দ্রিক ছবির মূল কাহিনী ৪ মহিলার গল্প নিয়ে। যারা পুরুষতন্ত্রের বেড়াজালে অনেকটাই পিছিয়ে থেকে স্বপ্ন দেখতে বাধ্য হন। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, রত্না পাঠক শাহ প্রমুখ।

পারছেদ (২০১৬): অজয় দেবগন প্রযোজিত ছবি ‘পারছেদ’ পরিচালনা করেছেন লীনা যাদব। ছবিতে নারীর বিরুদ্ধে যৌতুক প্রথা, শারীরিক বর্বরতা, জোর করে বিয়ে দেওয়া, ধর্ষণ ও মানসিক যন্ত্রণার কথা বলা হয়েছে। ‘পারছেদ’ ছবিতে অভিনয় করেন রাধিকা আপ্তে, সুরভিন চাওলা ও তানিষ্ঠা চ্যাটার্জি।

মার্গারিটা উইথ এ স্ট্র (২০১৫): পক্ষাঘাত গ্রস্থ মেয়ের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ ছবির গল্প। মূল চরিত্র লীলার ভূমিকায় অভিনয় করেছেন কালকি কোচলিন। পরিচালক সোনালি বোসের কাজিন মালিনি ছিবের লেখা অটোবায়োগ্রাফি “ওয়ান লিটিল ফিংগার’ অনুকরণে তৈরি হয়েছে সিনেমাটি।

কুইন (২০১৪): ভিকাস বেহেলের ‘কুইন’ দিল্লির রক্ষণশীল পরিবারের অতিসাধারণ এক মেয়ের গল্প বলে যে ঘরের বাইরে একা কখনো পা রাখেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর রানী নামের সেই মেয়েটিই একা একা প্যারিস ঘুরতে বেরিয়ে পড়ে। আর সেই যাত্রাতেই রানী আবিষ্কার করে নারী হিসেবে তার স্বাধীন সত্তাকে। রানী চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন কঙ্গনা।

নো ওয়ান কিলড জেসিকা (২০১১): ১৯৯৯ সালে সংঘটিত নয়াদিল্লীর উঠতি মডেল জেসিকা লালের হত্যাকাণ্ডের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘নো ওয়ান কিলড জেসিকা’। ধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান ও রানী মুখার্জি।

Tags: কুইননো ওয়ান কিলড জেসিকামার্গারিটা উইথ এ স্ট্রলিপস্টিক আন্ডার মাই বোরখা
Previous Post

নিউইয়র্কে ইহুদি ধর্মগুরুর বাড়িতে হামলা

Next Post

সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা

Next Post

সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা

ব্রিটিশ আর্মির সঙ্গে টয়ার মিউজিক ভিডিও প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT