চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে ইহুদি ধর্মগুরুর বাড়িতে হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 29, ডিসেম্বর 2019
in আন্তর্জাতিক
A A
নিউইয়র্কে ইহুদি ধর্মগুরুর বাড়িতে হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ইহুদি ধর্মগুরুর বাড়িতে চাপাতি নিয়ে চালানো হামলায় এ পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক সিটির উত্তরে অবস্থিত মনসেতে ওই ধর্মগুরুর নিজ বাড়ির আঙিনায় হানুকাহ উপলক্ষে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আচমকা হামলাকারী ভেতরে ঢুকে চাপাতি দিয়ে আঘাত শুরু করে বলে জানিয়েছে অর্থোডক্স জিউইশ পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (ওজেপিএসি)।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী ঘটনার পর পালিয়ে গেলেও পরে তাকে ধরতে সফল হয় পুলিশ।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, হামলাকারী ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় গাড়ির নম্বরপ্লেট দেখে রাখেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। পরে পুলিশ সেই নম্বরপ্লেটের মাধ্যমে গাড়ি ও সন্দেহভাজনকে খুঁজে বের করে।

সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলায় আহত ৫ জনের একজনকে অন্তত ৬ বার কোপ মারা হয়েছে বলে এক টুইটবার্তায় জানায় ওজেপিএসি।

ওজেপিএসি হাডসন ভ্যালি শাখার সহপ্রতিষ্ঠাতা ইয়োসি গেস্টেটনার নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ঘটনার সময় ওই বাসায় প্রায় অর্ধশত মানুষ ছিল। মনসে এলাকাটি বিপুল সংখ্যক কট্টরপন্থি ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল।

Tags: নিউইয়র্কনিউইয়র্ক হামলা
Previous Post

তারুণ্যের আত্মকর্মসংস্থানের বড় সুযোগ এফ-কমার্স

Next Post

বলিউডে দশকের সেরা পাঁচ নারীকেন্দ্রিক সিনেমা

Next Post

বলিউডে দশকের সেরা পাঁচ নারীকেন্দ্রিক সিনেমা

সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT