চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় শেখ হাসিনা-কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 21, ডিসেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ওবায়দুল কাদের-আওয়ামী লীগ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা ৭ হাজার ৩৩৭ কাউন্সিলরের ভোটে তারা নির্বাচিত হন। এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তারা কাউন্সিলরদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন।

এবার কাউন্সিলে ৩ সদস্যের নির্বাচন কমিশন কাজ করেছে। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমাহুন, সদস্য ছিলেন ড. মসিউর রহমান এবং প্রফেসর সাঈদুর রহমান৷

সভাপতি পদে মনোনয়ন আহ্বান করা হলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শেখ হাসিনা টানা নবমবারের মত সভাপতি নির্বাচিত হন। সব কাউন্সিলরের পক্ষ থেকে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আবদুল মতিন খসরু এবং সমর্থন করেন পীযুষ কান্তি ভট্টাচার্য্য।

এরপর সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব চাওয়া হয় কাউন্সিলরদের কাছ থেকে। জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন এবং আবদুর রহমান তার প্রস্তাব সমর্থন করেন। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে পৌষের শীতকে উপেক্ষা করে কাউন্সিলে ৭ হাজার ৩৩৭ জন কাউন্সিল এসে জড়ো হন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। নতুন নেতৃত্বের নির্বাচন করার আগে বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলরা বক্তব্য রাখেন।

কাউন্সিল অধিবেশন উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন: বঙ্গবন্ধু আদর্শ মেনে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে রাজনীতি করতে হবে। সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে এবং সে জায়গা থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। আমি সামনে আরেকটি বই প্রকাশ করতে যাচ্ছি, বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা রিপোর্ট। তার বিরুদ্ধে কত অপপ্রচার ছিল, সব থাকবে সেখানে।’

এবারের কাউন্সিলে শুরুতে সভাপতির বক্তব্যের পর সাধারণ সম্পাদক তার রিপোর্ট উপস্থাপন করেন। এরপর দলীয় ঘোষণাপত্র, দলীয় বাজেট এবং গঠনতন্ত্র পাস করা হয় কাউন্সিল থেকে।

এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।

Tags: আওয়ামী লীগআওয়ামী লীগ-ওবায়দুল কাদেরআওয়ামী লীগের ২১তম সম্মেলনওবায়দুল কাদেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

৩১তম জেদ্দা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের ২৩ প্রতিষ্ঠান

Next Post

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের তিন ছবি

Next Post

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের তিন ছবি

রহস্য আরও বাড়ালো 'টেনেট'র ট্রেলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT