চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১তম জেদ্দা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের ২৩ প্রতিষ্ঠান

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
1:14 অপরাহ্ন 21, ডিসেম্বর 2019
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
জেদ্দা-আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ৩১তম জেদ্দা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯।

জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে হওয়া ৩ দিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেদ্দার চেম্বারের ডেপুটি চেয়ারম্যান খালাফ হোসান আল ওতাইবী। এ সময় বাংলাদেশ, চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কনসাল জেনারেল, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসান ছাড়াও সৌদি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের কমকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরব ভিশন ২০৩০ লক্ষ্য পূরণ এবং স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা এবং আমদানীকারকদের বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজিত হয় এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯।

জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলের ৮ হাজার বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে চামড়াজাত সামগ্রী, পোশাক, মেশিনারি হস্তশিল্প, ব্যাংক, , ফ্যাশন, প্লাস্টিক, গিফটওয়্যার এবং টেক্সটাইল, নিটওয়্যার খাতের প্রায় ২ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে এই ধরনের মেলা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ইকনোমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসান।

বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, পরিবেশক, ব্যবসায়ী, আমদানিকারক এবং রপ্তানিকারকদের এক ছাতার নিচে, বিশেষ করে বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে পরিচিত করিয়ে দিতে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয় চেম্বারের সদস্য ও সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মোহাম্মদ আশরাফ উদ্দিন টেকনটিক্যাল ইনস্টাব্লিশটমেন্ট’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন।জেদ্দা-আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বাংলাদেশে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে তুলে ধরার সুযোগ পাওয়ায় উৎফুল্ল মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা। এখান থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজার ধরা সম্ভব বলে মনে করছেন তারা।

আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় বাংলাদেশি কয়েকজন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলায় বেশ সাড়া পাচ্ছেন বলেও জানালেন জুলিয়েট ফ্যাশনের সত্ত্বাধিকারী ও চ্যানেল আইয়ের ‘সেরা নারী উদ্যোক্তা’ খেতাব বিজয়ী রাজশাহীর নারী উদ্যোক্তা জুলিয়েট।

সৌদি আরবে বসবাসরত ২২ লক্ষাধিক বাংলাদেশি রেমিটেন্স প্রেরণ এবং দেশে বিনিয়োগে সুযোগের কথা জানাতে সৌদি আরবে এবারই প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশের ইসলামী, সোস্যাল ইসলামী এবং এক্সিম – এই তিনটি বেসরকারি ব্যাংক।

এই মেলায় প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণে বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ রয়েছে বলে জানান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেভেলপমেন্ট উইংয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রম বাজার থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের ২ শতাংশ প্রণোদনার সাথে যারা ইসলামী ব্যাংকের আউটলেটের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন তাদেরকে ব্যাংকের পক্ষ থেকে আরও ১ শতাংশ, মোট ৩ শতাংশ নগদ প্রদান করা হচ্ছে বলে জানান ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা।জেদ্দা-আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শিল্প ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, ডিজাইন, প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারবেন। অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করবে বলে মেলা পরিদর্শন শেষে মত প্রকাশ করেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।

মেলায় বাংলাদেশ, সৌদি আরব, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তুরস্কের রাষ্ট্রীয় এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠান অংশ নেয় বলে জানায় মেলার উদ্যোক্তা প্রতিষ্ঠান আল হারথি কোম্পানি ফর এক্সিবিশন।

Tags: জেদ্দাসৌদি আরব
Previous Post

একজন স্বপ্নের ফেরিওয়ালার মহাপ্রস্থান!

Next Post

আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় শেখ হাসিনা-কাদের

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ওবায়দুল কাদের-আওয়ামী লীগ

আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় শেখ হাসিনা-কাদের

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের তিন ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT