চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র শীতে সুন্দরবনে ১৬ দিন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 20, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

সারা দেশে কনকনে শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা ক্রমশই বাড়িয়ে তুলছে। আকাশ থাকছে কুয়াশার চাদরে ঢাকা। অথচ এই অবস্থায় সুন্দরবনের গহীন বনে তারকাবহুল টিম নিয়ে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং শুরু করলেন নির্মাতা দীপঙ্কর দীপন!

বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনকে দীপন জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) আমরা ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং শুরু করছি। প্রথম দফায় টানা ১৬দিন হবে শুটিং। এরমধ্যে ১১ দিন গহীন বনে, আর বাকি ৫ দিন খুলনার বিভিন্ন লোকেশনে।

তিনি জানান, সাতক্ষীরার বুড়িগোয়ালিনি থেকে শুরু হওয়া শুটিংয়ের প্রথম দিন অংশ নিচ্ছেন মনোজ প্রামাণিক আর সামিনা বাশার। এরপরদিন থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, চিত্রনায়ক সিয়াম, রোশান, তাসকিন শুটিংয়ে অংশ নিবেন। আর রিয়াজ ভাইসহ অন্যান্য শিল্পীরা শুটিংয়ে অংশ নিবেন তৃতীয় দিন থেকে। বললেন, শুটিংয়ে বিভিন্ন চরিত্রে আরো সারপ্রাইজিং কাস্ট যুক্ত হবে!

দেশজুড়েই শৈত্যপ্রবাহ, এরমধ্যে শুটিংকে কি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্মাতা? বললেন, আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আমার ক্যামেরার ফ্রেমে শীত, ঘন কুয়াশার একটি পার্ট আছে। আর এর জন্যই শীতে ছবির শুটিং শুরুর পরিকল্পনা করেছি। তাছাড়া এই সময়টা সুন্দরবনের পরিবেশটাও থাকে মনোরম, শান্ত, শীতল! আশা করি, চ্যালেঞ্জ নিয়ে খুব সুন্দর কিছু দৃশ্য ক্যামেরার ফ্রেমে তুলে আনতে পারবো।

ছবিটি নিয়ে সবাইকে ভরসা রাখার আহ্বান জানিয়ে দীপন বলেন, দীর্ঘ আঠারো মাস আমি ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে কাজ করেছি। গবেষণা করেছি ছবিটি কী রকম হতে পারে, জলদস্যু থেকে শুরু করে নানা বিষয়গুলো কীভাবে আসতে পারে! কারণ সুন্দরবনের গল্প একটি মহাকাব্যিক আখ্যানের মতো। নানা অ্যাঙ্গেল যুক্ত হবে ছবিতে। জলদস্যুদের অ্যাঙ্গেল, মাছ ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, ট্রলার ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, অস্ত্র ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, এই অঞ্চলের বাঘ গবেষণাকারীদের অ্যাঙ্গেল এবং ভিক্টিম হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির অ্যাঙ্গেল। শুধু তাই নয়, আমাদের গবেষণায় এমন একটি বিষয়ের কথা উঠে এসেছে যা আমরা এই ছবির মাধ্যমে তুলে ধরতে চাই।

ঢাকা অ্যাটাক’ ছবিটিও একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরী করেছিলাম। সেই উদ্দেশ্যের পাশাপাশি আমরা দর্শককে বিনোদিত করারও আপ্রাণ চেষ্টা করেছিলাম। যার ফলাফল হিসেবে আমরা দর্শকের অফুরান ভালোবাসা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ‘অপারেশন সুন্দরবন’ ছবিটিও এরকম, অবশ্যই এই ছবিতেও একটি মেসেজ থাকবে সেইসঙ্গে সঙ্গে এটিও হবে সম্পূর্ণ বিনোদন ভিত্তিক ছবি। সুন্দরবন নিয়ে বিন্দুমাত্র আগ্রহী নন, এমন দর্শকটিও যেন পূর্ণমাত্রায় একটি বিনোদনধর্মী ছবির স্বাদ নিয়ে হল থেকে বেরিয়ে যেতে পারেন, এমন উপাদান থাকবে ছবিতে।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের একান্ত অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে ছবিটি নির্মিত হচ্ছে। র‌্য্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন আমাদের সহায়তা করছেন।-জানালেন দীপন।

‘অপারেশন সুন্দরবন’-এ র‍্যাব কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন রিয়াজ, রোশান ও সিয়াম। এরই মধ্যে গাজীপুর র‍্যাব প্রশিক্ষণ কেন্দ্রে তিনদিন প্রশিক্ষণ নিয়েছেন তারা।

Tags: অপারেশন সুন্দরবনঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপনদীপননুসরাত ফারিয়ামনোজ প্রামানিকরিয়াজরোশানর‌্যাবলিড বিনোদনসিয়াম
Previous Post

ফিফার বর্ষসেরা বেলজিয়াম

Next Post

দুনিয়া কাঁপানো যোদ্ধারা এখন ঢাকায়!

Next Post

দুনিয়া কাঁপানো যোদ্ধারা এখন ঢাকায়!

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT