চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার বর্ষসেরা বেলজিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 20, ডিসেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

টানা দ্বিতীয়বার ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করেছে বেলজিয়াম। গত বছর রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল তারা। বছরের হিসেবে উন্নতি হয়েছে বাংলাদেশেরও। ২০১৮তে বাংলাদেশের র‍্যাঙ্কিং ছিল ১৯২তম, এবার বছর শেষে পাঁচধাপ এগিয়ে ১৮৭তে উঠে এসেছে লাল-সবুজরা।

বৃহস্পতিবার বছরের শেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের প্রতিবেশি ভারত আছে ১০৮তম স্থানে। বছরের হিসেবে, আগেরবারের তুলনায় ১১ ধাপ অবনতি হয়েছে ভারতের।

এশিয়ার শীর্ষে রয়েছে জাপান। সামগ্রিকভাবে ফিফার ক্রমতালিকায় জাপান আছে ২৮ নম্বরে। এশিয়া র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান (৩৩)। তিন থেকে পাঁচে যথাক্রমে রয়েছে সাউথ কোরিয়া (৪০), অস্ট্রেলিয়া (৪২) ও কাতার (৫৫)।

২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতার এবার এশিয়ান কাপও জিতেছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ উপরে উঠে এসেছে। আলজেরিয়া এগিয়েছে ৩২ ধাপ। জাপান গতবারের তুলনায় ২২ ধাপ উপরে উঠেছে।

২০১৮’র বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম এবারও ক্রমতালিকায় শীর্ষে থেকে শেষ করছে। ২০১৮ ও ২০১৫ সালেও ফিফা ক্রমতালিকায় শীর্ষে ছিল রেড ডেভিলস। তালিকায় দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেছে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। তিনে রয়েছে ব্রাজিল। একধাপ এগিয়ে চারে রয়েছে ইংল্যান্ড। উরুগুয়ে দু-ধাপ এগিয়ে শেষ করে পাঁচে।

প্রথম দশের মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া (ছয়), পর্তুগাল (সাত), স্পেন (আট), আর্জেন্টিনা (নবম), কলম্বিয়া (দশম)।

Tags: ফিফা র‌্যাঙ্কিংবাফুফেবাংলাদেশ ফুটবলবেলজিয়ামলিড স্পোর্টস
Previous Post

সিরিজ শুরুর আগেই প্রোটিয়া দলে ধাক্কা

Next Post

তীব্র শীতে সুন্দরবনে ১৬ দিন!

Next Post

তীব্র শীতে সুন্দরবনে ১৬ দিন!

দুনিয়া কাঁপানো যোদ্ধারা এখন ঢাকায়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT