চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি মেম্বার সহযোগী, কাঠমিস্ত্রি অপহরণকারী

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
9:37 পূর্বাহ্ন 06, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

গাজীপুরের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণ দাবি করে ওই পরিবারকে হুমকি দিচ্ছে তারা।

পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের সহযোগিতায় ঘটেছে ওই অপহরণের ঘটনা। 

গত ৯ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় ৭ম শ্রেণীর ওই ছাত্রী। ঘটনার দুই দিন পর পরিবারের সদস্যরা জানতে পারে একই গ্রামের সোহেল নামের এক কাঠমিস্ত্রি তাকে তুলে নিয়ে গেছে।

এ ব্যাপারে থানায় মামলা করলে ওই ছাত্রীর পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা। 

মেয়ের পরিবার জানায়, টিউশনি থেকে ফেরার সময় মেয়েকে উঠায় নিয়ে গেছে। মেম্বারের কাছে বলেছি; তারা বলছে, যেটা হয়েছে ভালো করে কথাবার্তা বলে মিলঝিল করে দিবো।

মেয়েটির মা জানায়, আমাদের হুমকি দিচ্ছে যে গ্রাম থেকে বের করে দিবে। 

অপহৃত ১২ বছর বয়সী ওই মেয়ের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন লোহাগাছিয়া গ্রামের মেম্বার শামসুদ্দিন।

নির্বাচনী প্রচারণার বিধি-নিষেধের কারণে এ ব্যাপারে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ফোনে জানান, সোহেল ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চলে গেছে।

তবে এর কিছুক্ষণ পরেই অভিযুক্ত কাঠমিস্ত্রি সোহেলকে পাওয়া যায় মেম্বার শামসুদ্দিনের বাসার পাশেই তার কাঠের দোকানেই। 

ঘটনার প্রায় এক মাস পর শ্রীপুর থানায় মামলা করে মেয়েটির পরিবার। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না কাঠমিস্ত্রি সোহেল আর তার পরিবারের কোনো সদস্যের। 

গাজীপুরে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, প্রথমে দেখবো রেড করে তার খোঁজ পাওয়া যায় কিনা। পাশাপাশি কললিস্ট চেক করে ওই কাজটা করা শুরু করে দিয়েছি। 

রাতেই অপহৃত ছাত্রী উদ্ধারে লোহাগাছিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। 

অপহৃত ছাত্রীর পরিবারের সদস্যরাও রয়েছে আতংক ও উৎকণ্ঠার মধ্যে।

Tags: অপহরণ
Previous Post

নিজ পরিবারের বিরুদ্ধে তদন্ত চালাতে নওয়াজের নির্দেশ

Next Post

সামরিক ব্যয়ে রাশিয়াকে পেছনে ফেললো সৌদি

Next Post

সামরিক ব্যয়ে রাশিয়াকে পেছনে ফেললো সৌদি

‘অপছন্দের’ অঙ্গরাজ্যে ট্রাম্পের পরাজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT