চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ পরিবারের বিরুদ্ধে তদন্ত চালাতে নওয়াজের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 06, এপ্রিল 2016
in আন্তর্জাতিক
A A

পানামা পেপারস এ কর ফাঁকির গোপন তথ্য ফাঁসে নিজ পরিবারের নাম আসায় তা প্রমাণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

পানামা ভিত্তিক প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকায় নাম আসে নওয়াজের ছেলে ও মেয়ের মালিকানাধীন কোম্পানির।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নওয়াজ বলেছেন, তার পরিবার অনৈতিক কিছু করে থাকলেও তা প্রমাণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ওই তদন্ত দলের নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন বলে জানান পাক প্রধানমন্ত্রী।

এ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে নওয়াজ শরীফ বলেন, যে নির্দিষ্ট ব্যক্তি সমালোচনা করছেন তারা এ নিয়ে এক দশক আগে থেকেই সরব। আর আমার পরিবার অভিযোগের বাধার সম্মুখীন।

পাক প্রধানমন্ত্রী তার ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ  না করে আর্থিক অনিয়মের প্রমাণ বিচারিক কমিশনের কাছে উপস্থাপন করতে সব রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিজ পরিবারের ব্যবসা-বাণিজ্যের কথা উল্লেখ করে নওয়াজ বলেন, ‘পাকিস্তান প্রতিষ্ঠারও ২৫ বছর আগে আমার বাবা ব্যবসা শুরু করেছেন। স্বাধীনতাকালে এবং এর পরে তা সাফল্য অর্জন করেছে।

ঢাকায়ও নওয়াজ শরীফের বাবার শিল্প কারখানা গড়ে তোলার পরিকল্পনা ছিল। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ায় সেটা আর হয়নি বলেও ভাষণে উল্লেখ করেন পাকিস্তান প্রধানমন্ত্রী।

এরপর সৌদি আরবের মক্কায় শিল্প স্থাপনের পরিকল্পনা ছিল নওয়াজের। কিন্তু ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের কারণে সেটা হয়নি। নওয়াজ বলেন, এর পরই তার পরিবার অন্য ব্যবসায় বিনিয়োগ করে।

তার আগে পরিবারের কেউ রাজনীতিতে ছিল না উল্লেখ করে নওয়াজ বলেন, আমার পরিবার ব্যবসায়িক পরিবার।

নথি ফাঁসের পর এক প্রতিক্রিয়ায় নওয়াজ শরীফের ছেলে হুসেন শরীফ দাবি করেছেন, বিদেশে অর্থ বিনিয়োগ করে তার পরিবার কোনো ভুল করেনি। বিদেশ থাকা সব ব্যবসাই তাদের বৈধ।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো বলছে, লন্ডনে বেশ কয়েকটি বিদেশি কোম্পানির মালিক নওয়াজ পরিবারের সদস্যরা।

তবে ব্রিটেনে থাকা নওয়াজ পরিবারের ব্যবসায় এখনো অন্যায় কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসিসহ অন্য ব্রিটিশ মিডিয়া।

পাকিস্তানে নওয়াজ বিরোধী দলগুলো থেকে বলা হচ্ছে, নওয়াজ শরীফ বিপুল পরিমাণ অর্থ লন্ডনে লুকিয়ে রেখেছেন।

পৃথিবীর নানা দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা বিভিন্ন কৌশলে কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদকে গোপন করে রাখছেন। পানামার আইনি প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকা এমন এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁসের পর আলোড়ন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে যার নাম দেওয়া হয়েছে ‘ক্রাইম অব সেঞ্চুরি’।

Tags: কর ফাঁকি
Previous Post

মহানায়িকার ৮৫তম জন্মদিন

Next Post

ইউপি মেম্বার সহযোগী, কাঠমিস্ত্রি অপহরণকারী

Next Post

ইউপি মেম্বার সহযোগী, কাঠমিস্ত্রি অপহরণকারী

সামরিক ব্যয়ে রাশিয়াকে পেছনে ফেললো সৌদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT