চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের গল্পে হৃদয়স্পর্শী টেলিছবি ‘কাশেম ডাকাত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 19, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের জন্ম হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এদিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাঙালি জাতি। বিজয়ের ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে ‘৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের গল্প নির্ভর টেলিছবি ‘কাশেম ডাকাত’।

টেলিছবির মূল ভাবনায় খন্দকার লেনিন, রচনা ও চিত্রনাট্যে আছেন সাদাত রাসেল এবং পরিচালনায় রাসেল আযম। অভিনয় করেছেন তারিক আনাম খান, সুষমা সরকার, খন্দকার লেনিন, মাহমুদুল ইসলাম মিঠু, সঞ্চিতা দত্ত, মুকুল সিরাজ, ফারগান মিল্টন, শিকদার মুকিত, দাঊদ নূরসহ অনেকে। আগামি ২০ ডিসেম্বর (শুক্রবার) দুপুর তিনটায় চ্যানেল আইয়ে সম্প্রচার হবে টেলিছবিটি।

টেলিভিশন সম্প্রচার পূর্বে ৩১ তম বিসিএস অ্যাসোসিয়েশনস-এর পক্ষ থেকে ১৮ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট মন্ডলে টেলিছবিটির ‘প্রিমিয়ার শো’এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন সদস্যবৃন্দ, টেলিছবিটির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।

১৯৭১ সালে কেশবপুর গ্রামের দুর্ধর্ষ ডাকাত কাশেম। যে অন্যের সম্পত্তি লুট করতে দুইবার চিন্তা করে না। কিন্তু হঠাৎ যুদ্ধ পরিস্থিতিতে সবকিছু পাল্টে যায়। যে নৌকায় করে বহর নিয়ে ডাকাতি করে বেড়ায় কাশেম, উল্টো পাকিস্তানিরা তার সেই নৌকা লুট করে নেয়। এরমধ্যে পাকিস্তানি হায়েনাদের তাড়া খেয়ে জীবন নিয়ে পালিয়ে বাঁচা কিছু সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ তার জীবন বোধ পাল্টে দেয়। কীভাবে ধীরে ধীরে একজন ডাকাত মুক্তিযুদ্ধে নিজেকে সম্পৃক্ত করেন এবং অন্যের জন্যে নিজের জীবন উৎসর্গ করেন, তাই ফুটে উঠেছে ‘কাশেম ডাকাত’ টেলিছবিতে। এমনটাই বলছিলেন নির্মাতা রাসেল আযম।

টেলিছবির কেন্দ্রীয় চরিত্র কাশেম ডাকাত হিসেবে অভিনয় করেছেন তারিক আনাম খান। টেলিছবিটি নিয়ে এই অভিনেতা বলেন, আমার অভিনয় ক্যারিয়ারে অন্যতম একটি কাজ ‘কাশেম ডাকাত’। মুক্তিযুদ্ধ নির্ভর এমন গল্পে এর আগে কাজের অভিজ্ঞতা কম। অসাধারণ অনুভূতি। আশা করছি টেলিছবিটি দেখার পর দর্শকদের হৃদয় স্পর্শ করবে কাশেম ডাকাত।

টেলিছবিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন খন্দকার লেনিন। নিজের চরিত্র নিয়ে এই অভিনেতা জানান, যুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি, এমন চরিত্রে অভিনয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বরাবরই এমন চরিত্রে কাজ করতে মুখিয়ে থাকি। ‘কাশেম ডাকাত’ টেলিছবিতে কাজ করতে পেরে সত্যিই আমি আনন্দিত। এমন উদ্যোগ নেয়ার জন্য ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনস-কে ধন্যবাদ জানাই। আশা করছি, এমন কাজ ভবিষ্যতে আরো হবে।

‘কাশেম ডাকাত’ নিয়ে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ্ আল হাদী বলেন, নতুন প্রজন্মের প্রতি দায়িত্ববোধ থেকে টেলিছবি ‘কাশেম ডাকাত’-এর সঙ্গে আমরা যুক্ত হয়েছি। মুক্তিযুদ্ধের গল্প তরুণ প্রজন্মকে জানানোর তাগিদ থেকে ভবষ্যতেও আমরা এমন কাজ বিনির্মাণ করবো। কারণ আমরা মনে করি, মুক্তিযুদ্ধ হচ্ছে মাথা উঁচু করে আমাদের বেঁচে থাকা ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র অবলম্বন।

Tags: চ্যানেল আইতারিক আনাম খানমাহমুদুল ইসলাম মিঠুমুকুল সিরাজলিড বিনোদনশিকদার মুকিতসঞ্চিতা দত্তসুষমা সরকার
Previous Post

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Next Post

দেশের ডাকে ফিরে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক

Next Post

দেশের ডাকে ফিরে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক

চুইংগামের টুকরা জানালো ৫৭০০ বছর আগের নারীর তথ্য!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT