চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ডাকে ফিরে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 19, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএল মাঝপথে রেখে দেশে ফিরে যেতে হবে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারকে। কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা, ওপেনার ভানুকা রাজাপাকশে ও খুলনা টাইগার্সের লেগস্পিনিং-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙা চট্টগ্রাম পর্ব শেষ করেই ধরবেন দেশের বিমান।

ভারত সফরের জন্য টি-টুয়েন্টি দলের ক্যাম্পে তিন ক্রিকেটারকে ডেকেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ২৫ ডিসেম্বর কুমিল্লা দলের সঙ্গেই ঢাকা পৌঁছে কানেকটিং ফ্লাইট ধরে তারা ফিরবেন দেশে।

শ্রীলঙ্কান ক্রিকেটারদের বিকল্প এখানো ঠিক করেনি দল দুটি। কুমিল্লা ও খুলনার ম্যানেজার জানিয়েছেন তাদের জায়গায় কাদের নিয়ে আসা হবে টিম ম্যানেজমেন্ট সে আলাপ-আলোচনা করছে, এখনো চূড়ান্ত হয়নি।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হবে ২৪ ডিসেম্বর। কুমিল্লা ও খুলনা এ ভেন্যুতে খেলবে আরও তিনটি করে ম্যাচ। এপর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে কুমিল্লা। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে খুলনা।

বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন শানাকা। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় (৩১ বলে ৭৫*) তুলে দলকে জেতান অধিনায়ক।

ওপেনার রাজপাকশেও রান করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। বুধবার চট্টগ্রামে সবশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ১৫ বলে করেছেন ৩২। আরেক লঙ্কান হাসারাঙা খুলনার হয়ে এখানো ম্যাচ খেলেননি।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দলে ছিলেন বিপিএল খেলতে আসা এ তিন ক্রিকেটার। ভারত সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি লঙ্কানরা। দুদলের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ৫ জানুয়ারি, গৌহাটিতে।

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

মুক্তিযুদ্ধের গল্পে হৃদয়স্পর্শী টেলিছবি ‘কাশেম ডাকাত’

Next Post

চুইংগামের টুকরা জানালো ৫৭০০ বছর আগের নারীর তথ্য!

Next Post

চুইংগামের টুকরা জানালো ৫৭০০ বছর আগের নারীর তথ্য!

ব্রায়ান লারাকে আউট করেছিলেন যে নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT