চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাতির ইতিহাস, ইন্টারকে বিদায় করল বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 পূর্বাহ্ন 11, ডিসেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার জার্সিতে ইতিহাস গড়লেন আনসু ফাতি। সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। ১৭ বছরের কাতালান তরুণের ইতিহাসের রাতে বার্সার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান। মঙ্গলবার রাতে ফাতি ও পেরেজের গোলে স্বাগতিকদের ২-১ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা।

এক ম্যাচ হাতে থাকতে আগেই গ্রুপ ‘এফ’র চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে নাম লিখিয়েছিল বার্সেলোনা। তাই মিলানের সান সিরোর এই ম্যাচে লিওনেল মেসিসহ প্রথম একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন কোচ আর্নেস্টো ভালভার্দে।

মেসি-সুয়ারেজদের ছাড়া নেমেও ২৩ মিনিটের মাথায় লিড পায় বার্সা। দলকে এগিয়ে দেন কার্লোস পেরেজ। তবে প্রথমার্ধের মিনিট খানিক বাকি থাকতে (৪৪ মিনিট) রোমেলু লুকাকুর গোলে সমতায় ফেরে ইন্টার।

বিরতির পর দুইবার বার্সার জালে বল জড়িয়েছিলেন লৌতারো মার্টিনেজ। কিন্তু অফসাইডের কারণে তার দুটি গোলই বাতিল হয়ে যায়। পরে ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে গোল করে বার্সাকে জয় এনে দেন ফাতি।

এই গোলের মাধ্যমে ইতিহাসে ঢুকে যান ফাতি। ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সী গোল স্কোরার হয়ে যান তিনি।

ভালভার্দে এদিন বেঞ্চে বসিয়ে রাখেন মেসি, সার্জিও রবের্তো, জেরার্ড পিকে, মার্ক-আন্দ্রে টের স্টেগান, লুইস সুয়ারেজ, সার্জিও বুটসকেটস এবং ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের মতো খেলোয়াড়কে।

বার্সার বড় তারকাদের না থাকার সুযোগ শুরুতে প্রায় নিয়েই ফেলেছিল ইন্টার। কিন্তু ফরাসি ডিফেন্ডার ক্লিমেন্ট লেংলেটের বাধায় প্রথম যাত্রায় গোল পাননি বেলজিয়াম তারকা লুকাকু। পরে ক্রিস্টিয়ানো বিরাঘির বুলেট শট আটকে দেন বার্সার হয়ে অভিষিক্ত গোলকিপার নেতো।

বার্সার কাছে হারলেও নকআউটে যাওয়ার সুযোগ ছিল ইন্টারের। সেক্ষেত্রে স্লাভিয়া প্রাগের কাছে হারতে বা ড্র করতে হত বরুসিয়া ডর্টমুন্ডকে। কিন্তু প্রাগের বিপক্ষে বরুসিয়ার ২-১ গোলের জয় ইন্টারের সে আশায় জল ঢেলে দেয়।

এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বার্সা। দ্বিতীয়স্থানে থাকা বরুসিয়ার ঘরে ১০ পয়েন্ট। সাত পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করল ইন্টার। আর মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলাতি প্রাগ।

Tags: আনসু ফাতিইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী মৌলি নিহত

Next Post

৮ সিসি ক্যামেরায় প্রধান বিচারপতির আদালত

Next Post
প্রধান বিচারপতির কক্ষে ক্যামেরা

৮ সিসি ক্যামেরায় প্রধান বিচারপতির আদালত

নকআউটে লিভারপুল, সঙ্গী চেলসিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT