চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী মৌলি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 10, ডিসেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারমিন মৌলি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মৌলি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফারমিন মৌলি পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের মেয়ে।

তার পারিবারিক সূত্রে জানায়, বিকেলে ঢাকা থেকে বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান মৌলি। সেখানে থেকে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নাজিপুরের উদ্দেশে রওনা দেন।

পথে চিতলমারির কুইনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি চাপায় গুরুতর আহত হন দুজনই। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৌলির মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।

ফেসবুক দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ফারমিন মৌলির মৃত্যুর সংবাদটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আমার সাথে পরিচয় খুব বেশিদিনের না। কিন্তু খুবই কাছের মনে হতো। আপাদমস্তক পলিটিক্যাল একটি মেয়ে। অনলাইনে দলের প্রচারের কাজে খুবই দক্ষ ছিল।’

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

গৃহকর্মী নির্যাতনে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নওরীন মুক্তি পাচ্ছেন না

Next Post

ফাতির ইতিহাস, ইন্টারকে বিদায় করল বার্সা

Next Post

ফাতির ইতিহাস, ইন্টারকে বিদায় করল বার্সা

প্রধান বিচারপতির কক্ষে ক্যামেরা

৮ সিসি ক্যামেরায় প্রধান বিচারপতির আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT