চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বিল ভারতের মূল ভিত্তিকে ধ্বংস করবে: রাহুল গান্ধী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 10, ডিসেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের লোকসভায় পাস হওয়া নাগরিকত্ব (সংশোধনী) বিল বিষয়ে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা রাহুল গান্ধী। সরকারকে আক্রমণ করে এই কংগ্রেস নেতা জানান, এই বিল ভারতের মূল ভিত্তিকে ধ্বংস করবে।

এক টুইটে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রাহুল গান্ধী জানিয়েছেন, ‘নাগরিকত্ব (সংশোধনী) বিল ভারতীয় সংবিধানের উপরে আক্রমণ। যারাই এটিকে সমর্থন করছে, তারা দেশের মূল ভিত্তিকে আক্রমণ ও ধ্বংস করতে চাইছে।’ কংগ্রেসের নতুন জোটসঙ্গী শিবসেনা এই বিল বিষয়ে বিজেপিকে সমর্থন করার পরে রাহুল এই প্রতিক্রিয়া জানান।

শিবসেনা তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা সরকারকে এই বিলের ব্যাপারে লোকসভায় সমর্থন করেছে জাতীয় স্বার্থে।

গত ৪ ডিসেম্বর বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নির্যাতিত হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে ‘নাগরিকত্ব (সংশোধনী) বিল-২০১৯’ অনুমোদন দেয় দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।

বিলটি ভারতের সংসদের দুইকক্ষে পাস হলে প্রতিবেশী এসব দেশের হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সী এই ৬টি সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিকত্ব পাবে।

মূলত বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনের এই উদ্যোগ। এতে বলা হয়, আগের অন্তত ১১ বছরের বদলে ৫ বছর ভারতে থাকলে ওইসব দেশ থেকে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেয়া হবে। বিশেষ করে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ভারতে গিয়ে বসবাস শুরু করেছেন তাদের জন্য এই আইন।

শুরু থেকেই বিলটির তীব্র বিরোধিতা করে এসেছে কংগ্রেস, বামসহ বেশ কয়েকটি দল। তাদের দাবি, এই বিল ভারতের সংবিধানের মূল চরিত্র ধর্মনিরপেক্ষতায় আঘাত। এই বিল ভারতের মুসলিমদের রাষ্ট্রহীন করার জন্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছে অনেকে।

Previous Post

সন্তানের নিঃসঙ্গতা-বিষণ্নতা খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

Next Post

জঙ্গিদের সংশোধনের বিষয়ে গুরুত্ব দিতে পুলিশের আহ্বান

Next Post
sdr

জঙ্গিদের সংশোধনের বিষয়ে গুরুত্ব দিতে পুলিশের আহ্বান

‘ন ডরাই’ সিনেমা নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT