চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের সংশোধনের বিষয়ে গুরুত্ব দিতে পুলিশের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 10, ডিসেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A
sdr

sdr

জঙ্গিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে অনেক কাজ হচ্ছে, কিন্তু তাদের সংশোধন বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগের অভাব রয়েছে বলে মনে করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনরা। এ জন্য কারাগারে সংশোধনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন তারা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসিবি) আয়োজিত উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনের সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে এ বিষটি উল্লেখ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আইজিপি বলেন, ২০১৬ সালে হলি আর্টিজানে হামলা পরবর্তী সময়ে দেশজুড়ে বেশ কিছু অভিযান হয়েছে। আমরা জঙ্গিদের এনকাউন্টার করেছি, ধংস করেছি বলেই এখন আপনারা এর সুফল ভোগ করছেন। কিন্তু এর বাইরে আমরা যেসব উগ্রবাদীদের ধরে কারাগারে প্রেরণ করছি, সেই জায়গাটিতে আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে। কারাগারে যেসব জঙ্গি বা উগ্রবাদীরা রয়েছেন, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ডি-রেডিক্যালাইজড প্রোগ্রাম জোরদার করা উচিত।

‘বাহিরে জঙ্গিদের চিহ্নিত করা, গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং কারাগারে প্রেরণে যতটা কাজ হচ্ছে, কিন্তু কারাগারে ডি-রেডিকালাইজেশনের ব্যপারে আমরা ততটা সচেতন নই। এই জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে। আমি এ সম্মেলনে এ ধরনের কোন এনজিও দেখলাম না যারা কারাগার আসামিদের সংশোধনের বা ডি-রেডিক্যালাইজেশনে কাজ করে। কারাগারের এই আসামিদেরকে ডি-রেডিক্যালাইজড করার জন্য প্রোগ্রাম নিতে হবে।’

যেসব জঙ্গিরা কারাগার থেকে ফিরে বাইরে আসছে তাদের পুনর্বাসন একটি পরিকল্পনা করতে হবে বলে মনে করেন আইজিপি।

তিনি আরও বলেন, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। এই লক্ষ্য সামনে নিয়ে জঙ্গিবাদের বিস্তার বন্ধে আমাদের এন্টি টেররিজম ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছে।

জঙ্গিবাদ নির্মূলে মোটিভেশনাল কাজের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশে এই কাজটি (মোটিভেশন) সবচেয়ে বেশি কার্যকরভাবে করে ধর্মীয় নেতৃবৃন্দ। তাদের বাণী মানুষ খুব সহজে গ্রহণ করে। আমরা ইতিমধ্যে বিভিন্ন বাংলাদেশের মসজিদ গুলোর ইমামদেরকে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করতে বলেছি। এর ফলে যাদের জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাওয়ার ঝুকি রয়েছে, তারা ধর্ম সুষ্ঠু ব্যাখ্যা পেয়ে আর এ পথে ঝুঁকবেন না।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের যদি আরেকটি হলি আর্টিজানের মত ঘটনা ঘটতো, তাহলে আমাদের সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যেতো। মেট্রোরেল, পদ্মা সেতুর, রূপপুরের প্রজেক্টের বিদেশী এক্সপার্টদের ধরে রাখা যেত না। তবে আমরা এ ধরনের কোনো ঘটনা হতে দেইনি।

তিনি বলেন, আমি যখন এন্টি টেররিজম ইউনিটের প্রধান ছিলাম, তখন দেখেছি উগ্রবাদের সঙ্গে জড়িত ৯০% আহলে হাদিস সম্প্রদায়ের। আমরা এদের সাথে কথা বলেছি, এদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা বলেছে, তারা শুধুমাত্র তাদের সম্প্রদায়ের বড় হুজুরের কথা শুনবে ও মানবে। আলেমদের একাংশকেও তারা ‘কাফের’ বলে মনে করেন। তাই উগ্রবাদ রুখতে ধর্মীয় নেতাদের বড় একটি ভূমিকা পালন করতে হবে।

ডিএমপি কমিশনার আরো বলেন, আমরা একটা জায়গায় পিছিয়ে রয়েছি। যেসব জঙ্গিদের ধরে কারাগারে পাঠানো হচ্ছে তাদের ডি-রেডিক্যালাইজেশন প্রক্রিয়ায় ঘাটতি রয়েছে। তারা কারাগারে গিয়েও সংশোধন হতে পারছে না।

Tags: আইজিপিডিএমপি কমিশনার
Previous Post

এই বিল ভারতের মূল ভিত্তিকে ধ্বংস করবে: রাহুল গান্ধী

Next Post

‘ন ডরাই’ সিনেমা নিয়ে হাইকোর্টের রুল

Next Post

‘ন ডরাই’ সিনেমা নিয়ে হাইকোর্টের রুল

রংপুর রেঞ্জার্সের সঙ্গে ইনসেপ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT