চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেরয়েড ব্যবহারে সালমানের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in বিনোদন
A A

ফিটনেসের দিক থেকে বলিউডের যে কোনো তারকার মধ্যে সব থেকে বেশি এগিয়ে ‘ভাইজান’ খ্যাত সালমান খান। নিয়মিত জিম ও ব্যায়ামের মাধ্যমে সর্বদাই নিজেকে ফিট রেখেছেন এই সুপারস্টার। তবে এর বাহিরে স্টেরয়েড নেওয়ার ব্যাপারে কঠোর ভাবে নিষেধাজ্ঞা জানিয়েছেন সালমান।

শরীরচর্চার বিষয়ে সম্প্রতি ‘বিং স্ট্রং’ নামক একটি ফিটনেস সরঞ্জাম ব্র্যান্ড চালু করেছেন সালমান। যা নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত তিনি। শরীরচর্চার ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করে সালমান জানান যে, কারোই স্টেরয়েড নেওয়া উচিত নয়। কারণ স্টেরয়েডের ব্যবহার শারিরিক নানা ক্ষতির কারণ ডেকে আনতে পারে। যারা এটি ব্যবহার করেন তাদের জন্য এটি খুবই ক্ষতিকারক। আশা করব কেউ ইচ্ছাকৃত কারণে এটি ব্যবহার করবেন না।

সালমান আরো জানান যে, আমি অনেক সুস্থ মানুষের ক্ষেত্রেই দেখেছি জিমে ব্যায়াম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি হঠাৎ মারাও গিয়েছেন। এর মূল কারণ মূলত হার্ট অ্যাটাক কিংবা পেশির টান। যা মূলত স্টেরয়েড মাত্রাতিরিক্ত স্টেরয়েড নেওয়ার ফলে হয়ে থাকে। মূলত এ কারণেই স্টেরয়েড নেওয়া উচিত না।

অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের প্রয়োজনে অনেক তারকাকেই নিজেদের ভেতর শারিরিক নানা পরিবর্তন আনতে হয়। সেক্ষেত্রে সালমান জানান, সর্বশেষ ‘সুলতান’ সিনেমাটির জন্য তার শারিরিক ওজন অনেকখানি বাড়াতে হয়েছিল। সেক্ষেত্রে তিনি শুধুমাত্র প্রোটিন শেক এবং কিছু সাপ্লিমেন্ট খেয়ে পরিবর্তনটি এনেছিলেন।

বর্তমানে সালমান ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘রাধে’র শুটিং নিয়ে। এছাড়াও আসছে বড়দিনে মুক্তি পাবে তার ‘দাবাং’ ফ্র্যাঞ্জাইজের তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’।

Tags: জিমবলিউডভাইজানসালমান খানসুলতান
Previous Post

নিমক নিয়ে নিমকহারামি

Next Post

গুজব ঠেকাতে মাঠে পুলিশ

Next Post

গুজব ঠেকাতে মাঠে পুলিশ

লবণের মূল্য বৃদ্ধির সংবাদটি গুজব: পুলিশ সদর দপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT