চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিমক নিয়ে নিমকহারামি

সারওয়ার-উল-ইসলাম by সারওয়ার-উল-ইসলাম
7:19 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in মতামত
A A

লবণের দাম একশ’ টাকা ছাড়িয়ে যাবে-এই আশঙ্কায় পাড়ার দোকানগুলোতে লবণ কেনার হিড়িক।
অফিসে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হবার সময় শুনলাম দুই দারোয়ান আলাপ করছে, ‘লবণের কেজি একশ’- দেড়শ টাকা হইয়া যাইবো।’

কথাটা কানে আসতেই গলির মোড়ের দোকানে একটু ঢুঁ মারলাম, কৌতুহল সামলাতে পারলাম না।
দোকানি বেশ উৎফুল্ল চিত্তে বললেন, ‘সকাল থেকে তিন বস্তা শেষ করছি।’

‘কতো করে বেচলেন?’ প্রশ্ন করতেই বললেন, ‘আগের দামই চল্লিশ টাকা।’

হাফ ছেড়ে বাঁচলাম। যাক পেঁয়াজের মতো ধরা খেতে হবে না।

‘কি কারণে এত বিক্রি করলেন?’

‘লবণের দাম নাকি বেড়ে যাবে, তাই সবাই লবণ কিনে ঘরে রাখছেন।’

কে বললো প্রথম আপনাকে?

‘সবাই তো বলছে।’

এই হচ্ছে আমাদের হুজুগে সমস্যা। ‘সবাই তো বলছে’।

দেশটা আসলে মগের মুল্লুকে পরিণত হয়ে যাচ্ছে। যার যেমন খুশি সেভাবেই চলবে যেন। পেঁয়াজের ঝাঁজ না যেতেই কুচক্রি মহল দেশটাকে কার্যত অচল করার লক্ষ্যে হুজুগ তুলে দিয়েছে, লবণ সংকট হবে। কিনে রাখো। আর এই সুযোগে দাম বাড়াও। কামাও টাকা। যেমন কামিয়ে নিয়েছেন পেঁয়াজ থেকে।

কামিয়েছেন শব্দটা এ জন্য বলা, কারণ কেউ কি বাজারে গিয়ে দেখেছেন পেঁয়াজ নেই? বাজারে ঠিকই পেঁয়াজ আছে কিন্তু দাম বেশি। কেন দাম বেশি? ভারত থেকে আমদানি বন্ধ।

খুব ভাল কথা। তবে কেন আমরা টেলিভিশনের পর্দায় দেখলাম পচা পেঁয়াজ বস্তায় বস্তায় ফেলে দেয়া হচ্ছে? এমনও শোনা গেছে, কোথাও কোথাও অভিযানের ভয়ে বস্তায় করে ফেলে দেয়া হয়েছে।

সংসদেও কম আলোচনা হয়নি পেঁয়াজ নিয়ে। কেউ বলেছেন, যারা পেঁয়াজ মজুত করেছে তাদেরকে কেন ক্রসফায়ারে দেয়া হবে না? মানুষ কতটা ক্ষুব্ধ হলে ক্রসফায়ারের মতো একটি প্রস্তাব করতে পারেন সংসদের মতো একটি পবিত্র জায়গায় দাঁড়িয়ে।

মূলত দেশটাকে অচল করার উদ্দেশ্যে একটা গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। যেকোনো মূল্যে বিশ্বকে দেখাতে হবে-বাংলাদেশে কোনো আইন নেই। যে যার মতো চলছে। কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই সরকারের। এমন অভিযোগও রয়েছে বিরোধী দলের বিরুদ্ধে।

এখন কথা হচ্ছে কারা করছে এই কাজ? তাদেরকে ধরা কি খুবই কষ্টের ব্যাপার? নাকি সরকারের ভেতরে থাকা কোনো চক্র সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে?

গুজব সৃষ্টিকারী যেই হোক তাদের ধরে এখনি শায়েস্তা করা প্রয়োজন। তা হলেই সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: গুজবপেঁয়াজলবণ
Previous Post

পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: তথ্য অধিদপ্তর

Next Post

স্টেরয়েড ব্যবহারে সালমানের নিষেধাজ্ঞা

Next Post

স্টেরয়েড ব্যবহারে সালমানের নিষেধাজ্ঞা

গুজব ঠেকাতে মাঠে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT