চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর মেলায় প্রথমদিনে রাজস্ব আয় ৩২৩ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 14, নভেম্বর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

দশম আয়কর মেলার প্রথম দিনে রাজস্ব আয় হয়েছে ৩২৩ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া রিটার্ন জমা পড়েছে ৬৩ হাজার ২৭২টি, সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৩৫ হাজার ৭৫৮ জন করদাতা, আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন ৪ হাজার ৩৬৬ জন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সপ্তাহব্যাপী এই আয়কর মেলার প্রথমদিনই আয়কর রিটার্ন দাখিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শেখ হাসিনার পক্ষে তার এক আইনজীবী এই আয়কর দেন।

এদিন অর্থমন্ত্রী জানান, তার পরিবারের সদস্যসহ তাদের চারজনের মোট সম্পদের পরিমাণ ৩২১ কোটি ৬৫ লাখ টাকা। এই সম্পদের বিপরীতে তারা আয়কর দিয়েছেন মোট ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকা।

দেশে করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও আয়কর মেলার আয়োজন করে এনবিআর।

বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

রাজধানী ছাড়াও সব জেলা শহর এবং ৫৬টি উপজেলায় মেলা হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৫৭টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় ব্যক্তিশ্রেণির করদাতারা হয়রানিমুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী, জেলা শহরে ৪ দিনব্যাপী, ৪৮ উপজেলায় দুই দিন ও আট উপজেলায় দিনব্যাপী করমেলা চলছে। এবার দেশের ১২০ স্থানে আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

Tags: আয়কর মেলাই-টিআইএনএনবিআররাজস্ব
Previous Post

উড়ন্ত আর্জেন্টিনার সামনে জয়ে ফিরতে মরিয়া ব্রাজিল

Next Post

যুবলীগে বয়সসীমা শিথিল করার সম্ভাবনা নেই

Next Post

যুবলীগে বয়সসীমা শিথিল করার সম্ভাবনা নেই

ফাইল ছবি

রোহিঙ্গা নির্যাতন তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT