চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত আর্জেন্টিনার সামনে জয়ে ফিরতে মরিয়া ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 14, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ছিলেন না তিনমাস। তার অভাবটা টের পেতে দেননি লৌতারো মার্টিনেজ, লুকাস অ্যালাইরোর মতো তরুণরা। তবে তিনি তো লিওনেল মেসি। তিন মাসের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরতেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের উত্তেজনা ছাপিয়ে স্পটলাইট তার দিকেই।

গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের পর রেফারি ও সাউথ আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলের সমালোচনা করেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসির সেই সমালোচনা ভালোভাবে নেয়নি কনমেবল, পরে ৩ মাসের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানা করা হয় ৫০ হাজার ডলার।

নির্বাসন-শাস্তি কাটিয়ে সেই ব্রাজিলের বিপক্ষেই আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে মেসির। সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায়।

অধিনায়ককে ছাড়া অবশ্য এই তিনমাসে বেশ ভালো সময়ই কাটিয়েছে আর্জেন্টিনা। মেসির শূন্যস্থানে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন ইন্টার মিলানের তরুণ ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ। মেসিবিহীন শেষ তিন ম্যাচে অপরাজিত উড়তে থাকা লা আলবিসেলেস্তারা।

এই তিন ম্যাচে গোল হয়েছে ১২টি। বেশ আনকোরা এক দল নিয়ে জার্মানির বিপক্ষে ২-২ গোলে ড্রয় আর মেক্সিকোর বিপক্ষে ৪-০ ও প্যারাগুয়ের বিপক্ষে ৬-১ গোলে জয়ের পর বেশ চনমনেই আছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চনমনে দলকে আরও চাঙ্গা করে তুলেছে মেসির উপস্থিতি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে জাতীয় দল সতীর্থদের সঙ্গে অনুশীলনের ছবি দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাসিখুশি মুখ।

মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আবার উল্টো অবস্থা। ঘরের মাঠে কোপা আমেরিকা জয়ের পর যেন জিততেই ভুলে গেছে টিটের শিষ্যরা। গত সেপ্টেম্বর থেকে এপর্যন্ত চার ম্যাচের একটিতেও জয় নেই, এরমাঝে আবার আছে ৩৪ বছর পর পেরুর বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা।

মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো সেলেসাওদের দলে নেই সেরা তারকা নেইমার। গত মাসে নাইজেরিয়ার বিপক্ষে চোট পাওয়ার পর থেকেই মাঠের খেলায় অনুপস্থিত পিএসজি ফরোয়ার্ড।

তবে নেইমারের চোট, নিজেদের ফর্ম কিংবা মেসির ফেরা- কোনকিছু নিয়েই চিন্তিত নন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। তাদের ভরসা জায়গা একটাই, সবশেষ এই দলটা নিয়েই আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারকে ছাড়া জিতেছিল শিরোপাও। উইলিয়ানের মতে মেসির নড়াচড়া করার জায়গা কমিয়ে দিলেই আটকে যাবেন আর্জেন্টিনা অধিনায়ক। ঘুরে দাঁড়াবে ব্রাজিলও।

‘আমাদের যেটা করতে হবে তা হল, মেসির জায়গা কমিয়ে দেয়া। ওকে মার্ক করা হয়তো সম্ভব না তবে সবাই মিলে ওর খেলার জায়গা কমিয়ে দেয়া যায়। সবচেয়ে বড় কথা হল, ওকে ভাবতেও সময় দেয়া যাবে না। মেসি হয়তো বিশ্বের সেরা খেলোয়াড়, তবে ওর বিপক্ষে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। এবারও তার ব্যতিক্রম হবে না।’

এপর্যন্ত ১১০ দেখায় ৪৬ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনা জিতেছে ৩৯ ম্যাচে। ২৫টি হয়েছে ড্র। মেসির পাশাপাশি আর্জেন্টিনা একাদশে থাকতে পারেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।

Tags: লিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

পেঁয়াজের দামের ‘ডাবল সেঞ্চুরি’ থামাতে পদক্ষেপ কী?

Next Post

আয়কর মেলায় প্রথমদিনে রাজস্ব আয় ৩২৩ কোটি টাকা

Next Post

আয়কর মেলায় প্রথমদিনে রাজস্ব আয় ৩২৩ কোটি টাকা

যুবলীগে বয়সসীমা শিথিল করার সম্ভাবনা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT