চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ধর্মঘট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 04, নভেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদকে পুকুরে ফেলে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষক-কর্মচারীদের ধর্মঘট চলছে।

এ কারণে সোমবার সকাল থেকে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সকাল ১০টার পরে কিছু শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। তবে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়ার কারণে অনেকেই ভয়ে আজ এই আন্দোলনে যোগ দেয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষকরাও উপরের নির্দেশে মাঠে নেই বলে অভিযোগ তাদের।

অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় মন্ত্রণালয় থেকে পাঠানো তদন্ত কমিটির পাশাপাশি রাজশাহী মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুটি কমিটির সদস্যরা সোমবার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি অধ্যক্ষের সাথে কথা বলেছেন।

রাজশাহীর চন্দ্রীমা থানার ওসি গোলাম মোস্তফা জানান: রোববার রাতে চার জনসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত শনিবার দুপুরে অধ্যক্ষ ফরিদ উদ্দিন জোহরের নামাজ শেষে মসজিদ থেকে তার নিজ কার্যালয়ে ফিরছিলেন। এ সময় কামাল হোসেন সৌরভের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে পাশের পুকুরে ফেলে দেয়।

এ ঘটনায় অধ্যক্ষ ফরিদ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Tags: ধর্মঘটরাজশাহী
Previous Post

দিল্লি টু রাজকোট

Next Post

ইনিংস ব্যবধানে জিতল ঢাকা মেট্রো

Next Post

ইনিংস ব্যবধানে জিতল ঢাকা মেট্রো

পিপলস লিজিংয়ের আমানতকারীদের টাকা ফেরত দেয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT