চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিপলস লিজিংয়ের আমানতকারীদের টাকা ফেরত দেয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 04, নভেম্বর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিংয়ের ৬ হাজার আমানতকারী টাকা দ্রুত ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রীর পক্ষ থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা সম্ভব তার সবকিছুই করার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পিপলস লিজিংয়ের আমানতকারীদের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে আমানতকারীরা এসব কথা জানান।

পিপলস লিজিং আমানতকারী সমিতির সমন্বয়ক আতিকুর রহমান আতিক বলেন: এর আগে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছি। গভর্নর ফজলে কবির আমাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। এ কারণে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করেছি।

তিনি বলেন: এই দীর্ঘ প্রক্রিয়া আমরা কত দিনের মধ্যে টাকা ফেরত পাব তার কোনো নিশ্চয়তা নেই। তাই সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে দ্রুত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আমানতকারীরা।

আতিকুর রহমান বলেন: পিপলস লিজিংয়ের ব্যক্তি আমানতকারীদের ৭শ কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়ে আগে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

পিপলস লিজিং অবসায়নের সিদ্ধান্ত আমানতকারীদের জন্য মোটেও সঠিক ছিল না মন্তব্য করে তিনি বলেন: ফার্মার্স ব্যাংকে সংকট দেখা দেয়ার পর বাংলাদেশ ব্যাংক সেটিকে পদ্মা ব্যাংক নামে পুনর্গঠন করেছে। এতে আমানতকারীসহ সবার স্বার্থ রক্ষা পেয়েছে। ঠিক এইভাবে পিপলস লিজিংকেও অবসায়ন না করে নতুন নাম দিয়ে পুনর্গঠন করা যেত। এতে সবাই উপকৃত হতো।

২০১৫ সালের পূর্ববর্তী পরিচালনা পর্ষদ এবং পরবর্তী পরিচালনা পর্ষদের সব সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে আমানতকারীরা। আমানতকারীদের টাকা নিয়ে বিভিন্ন ব্যবসা এবং বিদেশ পাচারের অভিযোগ করেছেন তারা।

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আমানতকারী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোট ৬ জন। সমিতির সমন্বয়ক আতিকুর রহমান আতিক, যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ এবং রানা ঘোষ, সম্পাদক প্রশান্ত কুমার দাস এবং সদস্য সামিয়া বিনতে মাহবুব।

পিপলস লিজিংয়ের আর্থিক অবস্থা
পিপলস লিজিংয়ের বর্তমান আমানত ২ হাজার ৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৩শ কোটি টাকা রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। বাকি ৭শ কোটি টাকা ৬ হাজার ব্যক্তি শ্রেণির আমানত। প্রতিষ্ঠানটি ঋণ দিয়েছে ১ হাজার ১৩১ কোটি টাকা। এর মধ্যে ৭৪৮ কোটি টাকা খেলাপি ঋণ। এটি মোট ঋণের ৬৬ দশমিক ১৪ শতাংশ। খেলাপি ঋণের বড় অংশই নিয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা।

ধারাবাহিকভাবে লোকসানের কারণে ২০১৪ সাল থেকে পিপলস লিজিং লভ্যাংশ দিতে পারছে না। তবে আমানতের বিপরীতে কাগজকলমে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ২৬৯ কোটি টাকার সম্পদ দেখানো হলেও বাস্তবে তিন ভাগের এক ভাগও নেই বলে জানা গেছে।

১৯৯৭ সালের ২৪ নভেম্বর পিপলস লিজিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়। ২০০৫ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

Tags: অর্থমন্ত্রীআ হ ম মুস্তফা কামালপিপলস লিজিং
Previous Post

ইনিংস ব্যবধানে জিতল ঢাকা মেট্রো

Next Post

আমরা যারা গা বাঁচিয়ে চলি

Next Post
নাঈমুল আবরার-ক্ষতিপূরণ

আমরা যারা গা বাঁচিয়ে চলি

দূষণের মধ্যেও খেলায় বাংলাদেশকে সৌরভের ধন্যবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT