চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে তেরেঙ্গানুকে পেল চট্টগ্রাম আবাহনী

নাজিম আল শমষের by নাজিম আল শমষের
9:22 অপরাহ্ন 29, অক্টোবর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার জায়ান্ট মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার মঞ্চের টিকিট কেটেছে লি টাকের তেরেঙ্গানু এফসি।

আগেরদিন প্রথম সেমিতে জেতা চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক চেয়েছিলেন ফাইনালে যেন মোহনবাগানই হয় তার দলের প্রতিপক্ষ। তার সেই আশা পূর্ণ হয়নি! শেখ কামাল কাপের তৃতীয় আসরের ফাইনালে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি পরীক্ষা নেবে স্বাগতিক ক্লাবটির।

এমএ আজিজ স্টেডিয়ামে এদিন হ্যাটট্রিক করেন তেরেঙ্গানু অধিনায়ক লি টাক। ব্রিটিশ মিডফিল্ডারের এটি টানা দ্বিতীয় হ্যাটট্রিক। গ্রুপপর্বের শেষ ম্যাচে বসুন্ধরার বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ছয় গোলের ম্যাচে ৩৯ মিনিটে লি টাকের লক্ষ্যভেদে তেরেঙ্গানুর লিড আসে। ২৫ গজ দূর থেকে এ মিডফিল্ডার যেভাবে ফ্রি-কিকে গোল আদায় করলেন, তাতে মনে হল এমএ আজিজে যেন স্বয়ং লিওনেল মেসি গোল করলেন মালয়েশিয়ান ক্লাবটির হয়ে!

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় পেরে মোহনবাগান। ৪৬ মিনিটে মিডফিল্ডার বৃত্ত প্রকাশ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল করেন ফ্রান্সিস্কো হাভিয়ের।

ম্যাচে ১৩ মিনিট পরেই আবারও লি টাকের ভেল্কি। আবারও সেই ফ্রি-কিক থেকে করলেন গোল, সেটাও এবার ৩০ গজ দূর থেকে! মেসিকে মনে করিয়ে ডান পায়ে এমনই এক কিক নিলেন ব্রিটিশ মিডফিল্ডার, যাতে কিছুই করার ছিল না মোহনবাগান গোলরক্ষক দেবজিতের।

তবে দ্বিতীয়বারের মতো এগিয়ে থেকেও স্বস্তি মেলেনি তেরেঙ্গানুর। কারণ দুই মিনিট বাদেই আবারও সমতায় মোহনবাগান। সতীর্থের ফ্রি-কিক থেকে ৬১ মিনিটে দারুণ এক হেডে গোল প্রথম গোলের নায়ক ফ্রান্সিস্কো হাভিয়ের।

ম্যাচের ৭৪ মিনিটে আবারও কপাল পোড়ে মোহনবাগানের। এবার সর্বনাশের নায়ক সফিক বিন ইসমাঈল। ছোটখাটো দেহের ফরোয়ার্ড বল পায়ে বাঁ-প্রান্ত দিয়ে এমন গতিতে ছুটেছেন যে, তাকে আটকানোর সাধ্য হয়নি মোহনবাগানের দুই খেলোয়াড়ের। ডি-বক্সের বাঁ-প্রান্ত দিয়ে শফিকের কোণাকুণি শট দেবজিতকে বোকা বানিয়ে তৃতীয়বারের মতো ঠাই নেয় জালে।

পরে ৭৯ মিনিটে টুর্নামেন্টে নিজের টানা দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন লি টাক। বল পায়ে আগুয়ান জাপানী ব্রুনো সুজুকিকে ফেলে দিয়ে পেনাল্টি উপহার দেন মোহনবাগান গোলরক্ষক। ঠাণ্ডা মাথার লি টাক বারের ডানপ্রান্তে জড়ান বল। দুই হ্যাটট্রিকে মোট ৬ গোল করে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলস্কোরার টুর্নামেন্টের।

Previous Post

পাসওয়ার্ডের বিকল্প আসছে!

Next Post

‘ঘাস’-এর পর আসছে ‘জমিন’

Next Post

‘ঘাস’-এর পর আসছে ‘জমিন’

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ঢিল, আহত দুই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT