চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘাস’-এর পর আসছে ‘জমিন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 29, অক্টোবর 2019
in বিনোদন
A A

চ্যানেল আইয়ের জনপ্রিয় টেলিফিল্ম ‘ঘাস’ প্রচার হয়েছিলো ২০১৮ সালে। সব ধরণের দর্শকের মাঝে টেলিছবিটি ব্যাপক প্রশংসা অর্জন করে। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে এবার আসছে ঘাসের সিক্যুয়েল ‘জমিন’।

‘ঘাস’-এর মতোই এই টেলিছবিটিও বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন এর ছেলের বউ মাসুমা মাইমুরের রচনা। যথারীতি এটিও পরিচালনা করেছেন গোলাম হাবীব লিটু।

ঘাস’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা তুলে নিয়েছিলেন নাজনীন হাসান চুমকি। এবার ‘জমিন’-এর মূল চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ।

গোলাম হাবিব লিটু জানান, ঘাসের মতো ‘জমিন’ টেলিছবিটিও দর্শকের মনে জায়গা করে নিবে বলে আমার বিশ্বাস। লাক্স মাঝ দুপুরের পরিবেশনায় এটি বুধবার (৩০ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে।

নির্মাতা বলেন: স্নেহ ভালবাসা সর্বদা নিম্নগামী। বাবা ভালবাসেন তার সন্তানকে। সন্তান আবার ভালবাসে তার সন্তানকে। এই নিম্নগামী স্নেহ ভালবাসার মূল্যায়ন করতে গিয়ে প্রায়ই দেখা যায় মানুষ তার সন্তানের ভবিষ্যত নির্মাণের জন্য তাকেই ঠকায় যিনি এক সময় নির্মাণ করেছিলেন তার ভবিষ্যত অর্থাৎ বাবা মাকেই। ‘ঘাস’ টেলিফিল্মে আমরা দেখেছিলাম ঠিক তেমনই একটা চিত্র।

তিনি আরো বলেন: জাফর তার সন্তানের জন্য জমিনের সীমানা বাড়ানোর জন্য অসুস্থ মায়ের চিকিৎসা পর্যন্ত করে না। অসুস্থ শয্যাশায়িনী মা ধুকে ধুকে পতিত হন মৃত্যুমুখে। ওদিকে জাফর তার বাবার রেখে যাওয়া সম্পত্তি দ্বিগুন করার জন্য পরিশ্রম করে চলে উদয়াস্ত। কিন্তু বাবা মার প্রতি দায়িত্ব পালন না করে সম্পদ করা হয় যে সন্তানের জন্য তারা কি আদৌও সেই সম্পত্তির সঠিক মূল্যায়ন করতে শেখে সব সময়? তারা কি মূল্যায়ন করতে শেখে তাদের পরিশ্রমী বাবা মাকে? ঠিক তেমনই একটি চিত্র ফুটে উঠেছে ‘ঘাস’ টেলিফিল্মের সিক্যুয়েল ‘জমিন’ এ।

‘জমিন’-এর মূল চরিত্রে রাইসুল ইসলাম আসাদ ছাড়াও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, রওনক হাসান, হিমে হাফিজ, রিমি করিম, নরেশ ভূঁঈয়া ও শফিক খান দিলুসহ আরও অনেকে।

Tags: ওয়াহিদা মল্লিক জলিঘাসজমিনরওনক হাসানরাইসুল ইসলাম আসাদরিমি করিমলিড বিনোদনশফিক খান দিলুহিমে হাফিজ
Previous Post

ফাইনালে তেরেঙ্গানুকে পেল চট্টগ্রাম আবাহনী

Next Post

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ঢিল, আহত দুই

Next Post

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ঢিল, আহত দুই

ক্রিকেটে ফিরতে সবার সমর্থন চান সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT