চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব একটা ভুল করে ফেলেছে, বিসিবি পাশে থাকবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 29, অক্টোবর 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসানকে নিয়ে চলতি বিতর্কের বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব একটা ভুল করে ফেলেছে- এমন মন্তব্যের সঙ্গে তিনি বলেছেন, আইসিসি কোনো ব্যবস্থা নিলে বেশিকিছু করার থাকে না, তবে বিসিবি সাকিবের পাশে থাকবে।

মঙ্গলবার গণভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনেক বিষয়ের সঙ্গে ক্রিকেট, ক্রিকেটারদের আন্দোলন, বোর্ডের পরিচালনা ও সাকিবকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

সাকিব জুয়াড়ির কাছে প্রস্তাব পেয়ে সেটি তাৎক্ষণিক ভাবে না করে দিলেও নিয়ম অনুযায়ী তা আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসুকে জানাননি বলে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন, দেশের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর ক্রীড়াঙ্গন ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

এই বিষয়ক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করে। ওর যেটা ভুল হয়েছে, যখন যোগাযোগ করেছে, বিষয়টি ও গুরুত্ব দেয়নি। বিষয়টা আইসিসিকে জানায়নি। নিয়ম হচ্ছে, সঙ্গে সঙ্গেই জানানো উচিত ছিল। এটা ভুল করে ফেলেছে। বিসিবি সবসময় সাকিবের সঙ্গে আছে, সবধরনের সহযোগিতা করবে।’

‘আইসিসি কোনো ব্যবস্থা নিলে আমাদের খুব বেশি করার কিছু থাকে না। যেহেতু সে আমাদের দেশের ছেলে, খেলোয়াড় হিসেবে একটি অবস্থান আছে, একটা ভুল সে করেছে এটা ঠিক, সেটা বুঝতেও পেরেছে। বিসিবি বলেছে তার পাশে থাকবে। যদিও খুব বেশি কিছু করার থাকে না এক্ষেত্রে।’ যোগ করেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি ধর্মঘট ডেকে ক্রিকেটারদের দাবি আদায় ও বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট প্লেয়ারদের এই ধর্মঘট, হঠাৎ করে ধর্মঘট ডাকা, তাদের যদি কোনো দাবিদাওয়া থাকত তারা বোর্ডকে জানাতে পারত। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট করতে তো আগে দাবিদাওয়া জানায়, একটা সময় দেয়, একটা নোটিশ দেয়, দাবি জানায়। তারপর ধর্মঘট ডাকে। পরে আলোচনা হয়েছে, এখন বোর্ডের সঙ্গে ব্যাপারটা মিটমাট হয়ে গেছে। আমরা বা বিসিবি খেলোয়ারদের যেভাবে সমর্থন দেই, খুব কম দেশ তা করে।’

বিসিবির পরিচালকদের একজন ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে সাফল্য এনে দেয়া খেলার বোর্ডে এমন সংগঠকদের জায়গা পাওয়া প্রশ্নে শেখ হাসিনা বলেন, ‘এর সাথে ক্যাসিনো টেনে এনেছেন, সেটা আসলে ঠিক না। একজন ক্রিকেট বোর্ডে ছিল, এর সাথে ক্রিকেটের কিছু নেই। যে ধরা পড়েছে, তার সাথে ক্রিকেটের কিছু নেই, সে হয়ত ক্রিকেট বোর্ডে ছিল। তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া হয়েছে।’

ক্যাসিনোর মতো বেআইনি বিষয়গুলো নিয়ে কেনো সংবাদমাধ্যমে প্রতিবেদন আসেনি সে বিষয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আরেকটু সাহায্য করেন, আরেকটু খুঁজে বের করেন কোথায় কী ঘটছে।’

Tags: আইসিসিপ্রধানমন্ত্রীবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

কুমিল্লায় স্ত্রীকে ‘হত্যা’র পর স্বামীর ‘আত্মহত্যা’

Next Post

আসছে রাজীবের লেখা তারকাবহুল দুই নাটক

Next Post

আসছে রাজীবের লেখা তারকাবহুল দুই নাটক

ভারত-মেয়ের হাতে মা খুন-বহু প্রেমের সম্পর্ক

বহু প্রেমে আপত্তি জানানোয় মেয়ের হাতে মা খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT