চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে রাজীবের লেখা তারকাবহুল দুই নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 29, অক্টোবর 2019
in বিনোদন
A A

নিয়মিত নাটক লিখছেন প্রখ্যাত গীতিকার রাজীব আহমেদ। সর্বশেষ গেল ঈদেও তার লেখা বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তা পেয়েছে। শিগগির আসছে তার লেখা আরো এক জোড়া নাটক।

রাজীব আহমেদ জানিয়েছেন, তার নাটক দুটির নাম ‘রংবাজ’ ও ‘বিয়ের বাক্সো’। এরমধ্যে রংবাজ নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা বিইউ শুভ ও ‘বিয়ের বাক্সো’ নাটকটি পরিচালনা করেছেন তানভীর তন্ময়।

নাটকের গল্প নিয়ে তিনি জানান: মধ্যবিত্ত সমাজের পারিবারিক সংকট, টানাপোড়েন, প্রেম, পাওয়া, না পাওয়ার গল্পগুলোই দেখা যাবে আমার ‘রংবাজ’ ও ‘বিয়ের বাক্সো’ নাটক দুটিতে।

‘রংবাজ’ নাটকের গল্পে দেখা যায়: ঢাকা শহরের মধ্যবিত্ত পরিবারের স্কুল শিক্ষক মায়ের একমাত্র মেয়ে মিনা। যার বাবা মারা গেছেন বহুদিন আগেই। পড়ালেখার বাইরে মিনার কোনো জীবন নেই। কিন্তু সেই জীবনে রোজ উঁকি দিতে চায় লোকাল অশিক্ষিত রংবাজ জসিম। এলাকায় সারাদিন বিচার সালিশের বাইরে জসিমের একমাত্র কাজ মিনাকে ফলো করা। এতে খুবই বিরক্ত মিনা। মাকে জানায়। মা বলেন থাক বাবা একটু সহ্য করে নে। আর তো মাত্র কটাদিন। তারপর তো শ্বশুড়বাড়ীই চলে যাবি। মিনার বিয়ে প্রায় ঠিকঠাক। তাই মিনাও জসিমকে না চটিয়ে তাল দিয়েই চলে যতটুকো সম্ভব। এদিকে জসিমের বন্ধুরা বলে প্রেম তো তোমার এবার হয়েই গেছে। জসিম মনে মনে রংবাজ থেকে প্রেমিক হয়ে ওঠে। এরপর ঘটে নাটকীয় সব ঘটনা।

নাটকের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত ও জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও তানজিন তিশা। ৮ নভেম্বর রাত ৯টায় বাংলাভিশনে নাটকটি প্রচার হবে।

রাজীব আহমেদের লেখা আরেক নাটক ‘বিয়ের বাক্সো’। এই গল্পে দেখা যায়: মিলন ও মালা পরস্পরকে ভালোবাসে। একই অফিসে কাজ করেন তারা। একদিন বিয়ের সিদ্ধান্ত নেন দুজনই। সাধ্যমত বিয়ের কেনাকাটা করে বাক্সো নিয়ে স্টেশনে অপেক্ষা করে মিলন। কিন্তু পরিবারের হাতে ধরা পড়ায় মালা স্টেশনে পৌঁছুতে পারে না। বরং তাকে রাতিরাতি বিয়ে দেয়া হয় অন্য একজনের সাথে। অভিমান করে বিয়ের বাক্সো নিয়ে মেসে ফিরে যায় মিলন।

নানা ঘটনার পর মিলনকে সেই পরিস্থিতির কথা বলে মালা। সে জানায়, বিয়ে করলেও এখনো তাকেই ভালোবাসে। আবার তারা পরিকল্পনা করে পালিয়ে যাওয়ার। যথারীতি ‘বিয়ের বাক্সো’ নিয়ে স্টেশনে অপেক্ষা করে মিলন। কিন্তু এবারও দেখা নেই মালার। শেষ পর্যন্ত স্বামীর ঘর ছেড়ে মালা কি আসে মিলনের কাছে?

এমন নাটকীয়তার ভরপুর নাটকটির শেষ জানতে হলে দেখতে হবে ‘বিয়ের বাক্সো’। তানভীর তন্ময়ের পরিচালনায় রাজীব আহমেদের লেখা নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া।

নাটকটির প্রযোজনা করেছেন জাফর আলী। শিগগির একটি বেসরকারি টেলিভিশনে এটি প্রচারের অপেক্ষায়।

Tags: অপূর্বইরফান সাজ্জাদতানজিন তিশারাজীব আহমেদলিড বিনোদনশবনম ফারিয়া
Previous Post

সাকিব একটা ভুল করে ফেলেছে, বিসিবি পাশে থাকবে: প্রধানমন্ত্রী

Next Post

বহু প্রেমে আপত্তি জানানোয় মেয়ের হাতে মা খুন

Next Post
ভারত-মেয়ের হাতে মা খুন-বহু প্রেমের সম্পর্ক

বহু প্রেমে আপত্তি জানানোয় মেয়ের হাতে মা খুন

চার দিনেই ‘বিগিল’-এর আয় ১৫০ কোটি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT