চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ওয়ার্নারের রানই করতে পারল না শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 27, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সাতটি টি-টুয়েন্টি সেঞ্চুরি ছিল ঝুলিতে। সব ক’টিই ঘরোয়া লিগে। অবশেষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ডেভিড ওয়ার্নার। তার তাণ্ডবেই অ্যাডিলেডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। লাসিথ মালিঙ্গার দলকে ১৩৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।

ঘরের মাঠে আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফেরানো হয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। নিবার্সন ওঠার পর প্রথমবার জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি খেললেন স্মিথ-ওয়ার্নার।

ওয়ার্নার অজি জার্সিতে শেষবার টি-টুয়েন্টি খেলেছিলেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। স্মিথ দেশের হয়ে শেষ টি-টুয়েন্টিটি খেলেন ২০১৬ সালের বিশ্বকাপে, মোহালিতে ভারতের বিপক্ষে।

সোমবার অবশ্য ব্যাট হাতে নামা হয়নি স্টিভেন স্মিথের। তবে ১৯ মাস পর শর্টার ফরম্যাটে নেমেই বাজিমাত করেন ওয়ার্নার। তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি সেঞ্চুরি। ৫৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন।

আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৯০ রানের। এই শ্রীলঙ্কার বিপক্ষেই, অর্ধযুগ আগে।

ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। অজিরা নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩৩ রানের বিশাল ইনিংস গড়ে।

ওয়ার্নারের সেঞ্চুরি ছাড়াও ঝোড়ো হাফসেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল। ৩৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ফিঞ্চ করেন ৬৪ রান। ম্যাক্সওয়েল ঝড়ের বেগটা ছিল একটু বেশি গতির। মাত্র ২৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬২ রান করেন ম্যাক্সি।

চার ওভারে ৭৫ রান দিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলারের তকমা পেয়েছেন কাসুন রাজিথা।

পাল্টা ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৯ রানের বেশি তুলতে পারেনি। অর্থাৎ, এক ওয়ার্নার যা করেছেন, পুরো শ্রীলঙ্কা দল মিলে তারচেয়েও এক রান কম করেছে!

বলার মতো রান করতে পারেননি শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই। তাদের পাঁচজন ব্যাটসম্যান দুইঅঙ্ক স্পর্শ করলেও কুড়ির ঘর ধরতে পারেননি।

অজিদের হয়ে পাল্লা দিয়ে উইকেট তোলেন অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা। জাম্পা তিনটি, স্টার্ক ও কামিন্স নেন দুটি করে উইকেট।

১৩৪ রানের বড় জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়া ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। দুদলের পরের ম্যাচ ৩০ অক্টোবর, ব্রিসবেনে।

Tags: ওয়ার্নারডেভিড ওয়ার্নারলিড স্পোর্টস
Previous Post

জাবি ভিসির কার্যালয়ের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’

Next Post

কারামুক্তি চেয়ে রাজীব গান্ধীর খুনি নলিনীর অনশন

Next Post

কারামুক্তি চেয়ে রাজীব গান্ধীর খুনি নলিনীর অনশন

উচ্ছ্বসিত শাকিব খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT